নেত্রকোনায় সমবায় সমিতির প্রাক-নিবন্ধন প্রশিক্ষণ অনুষ্ঠিত

Share the post
সোহেল খান দূর্জয় নেত্রকোনা : নেত্রকোনায় প্রস্তাবিত মইনপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড -এর প্রাক-নিবন্ধন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) পৌর শহরের মইনপুর এলাকায় জেলা সমবায় কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হাসান তানিমের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক এ.কে.এম মঞ্জুরুল হক, আবু সাদাত মোহাম্মদ সায়েম খান, অনন্ত কুমার সরকার এবং উপজেলা সমবায় কার্যালয়, নেত্রকোনার সহকারী পরিদর্শক মো. সারোয়ার খান।
বক্তারা বলেন, “সমবায়ের মাধ্যমে সংগঠিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতাই টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি। সমবায় সংগঠন মানুষকে আত্মনির্ভরশীল হতে উৎসাহিত করে এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করে।”
সভাপতির বক্তব্যে জাহিদ হাসান তানিম বলেন, “আমরা চাই সমবায়ের মাধ্যমে মইনপুরকে একটি স্বনির্ভর ও উন্নত গ্রাম হিসেবে গড়ে তুলতে। সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টা থাকলে এ লক্ষ্য অর্জন সম্ভব।”কর্মশালায় সমিতির সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমাজের বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

নেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি

Share the post

Share the postনেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি     সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনায় কালেরকণ্ঠে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের ভিত্তিতে তদন্ত শেষে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাচন অফিসের তিন কর্মচারীকে চাকরিচ্যুত করেছে নির্বাচন কমিশন। এদিকে চাকরি হারানোর পর ওই অফিসের এক সাবেক ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে কালেরকণ্ঠের নেত্রকোনা জেলা প্রতিনিধি ইবাদ হোসেনকে […]

নেত্রকাণায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ উপলক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

Share the post

Share the postসোহেল খান দূর্জয়- নেত্রকোনা :নেত্রকোনায় শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ৩টায় পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১৮, ১৯ ও ২০ এপ্রিল শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা উপলক্ষ্যে নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পাদনের লক্ষ্যে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন নিয়োগ বোর্ড এর সভাপতি […]