নেত্রকোনায় শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের অঙ্গীকার নিয়ে মহান মে দিবস পালিত

Share the post
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা : শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, কর্মস্থলে নিরাপদ পরিবেশ এবং মালিক শ্রমিক সুসম্পর্ক বজায় রেখে বৈষম্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার দীপ্ত অঙ্গীকারের মধ্যে দিয়ে নেত্রকোনায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ১০টায় ‘শ্রমিক মালিক এক হয়ে, গড়ব এ দেশ নতুন করে’ এই প্রতিপাদ্যে জেলা প্রশাসনের উদ্যোগে মোক্তারপাড়া মাঠ থেকে মহান মে দিবসের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পাবলিক হলে এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভার প্রারম্ভে জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এসময় শোভাযাত্রাটি জেলা প্রশাসক বনানী বিশ্বাসের নেতৃত্ব অংশগ্রহণ করেন, অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান, জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক, সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী, জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, সিনিয়র যুগ্ম-আহবায়ক এডভোকেট মাহফুজুল হক, যুগ্ম-আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান, এস এম মনিরুজ্জামান দুদু, ময়মনসিংহ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শক নুসরাত বিনতে ছালাম, ময়মনসিংহ আঞ্চলিক শ্রম অধিদপ্তরের সহকারি পরিচালক ইসরাত জাহান, নাগরিক ঐক্যের সভাপতি এডভোকেট নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন এর সভাপতি মো. নুরুল ইসলাম হাকিম, জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মো. আকিকুর রেজা খান খোকন, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ, গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম-আহবায়ক এডভোকেট আব্দুল কাদির, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সজীব সরকার রতন, জাতীয় নাগরিক কমিটির সোহরাব উদ্দিন আকন্দ, জেলা মোটরযান কর্মচারী শ্রমিক ইউনিয়নের আহবায়ক আব্দুর রাজ্জাক, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. কামাল উদ্দিন, নেত্রকোনা জেলা টাইলস এন্ড মোজাইক কল্যাণ সংগঠন এর সাধারণ সম্পাদক মো. হক মিয়া, সিএনজি চালকের দপ্তর সম্পাদক আলম উল্লাহ, জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাজী মো. নিক্সন, দোকান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, জেলা কাঠশিল্প শ্রমজীবী ইউনিয়নের সভাপতি সুশীল চন্দ্র সূত্রধর ও সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

নেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি

Share the post

Share the postনেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি     সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনায় কালেরকণ্ঠে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের ভিত্তিতে তদন্ত শেষে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাচন অফিসের তিন কর্মচারীকে চাকরিচ্যুত করেছে নির্বাচন কমিশন। এদিকে চাকরি হারানোর পর ওই অফিসের এক সাবেক ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে কালেরকণ্ঠের নেত্রকোনা জেলা প্রতিনিধি ইবাদ হোসেনকে […]

নেত্রকাণায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ উপলক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

Share the post

Share the postসোহেল খান দূর্জয়- নেত্রকোনা :নেত্রকোনায় শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ৩টায় পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১৮, ১৯ ও ২০ এপ্রিল শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা উপলক্ষ্যে নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পাদনের লক্ষ্যে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন নিয়োগ বোর্ড এর সভাপতি […]