কচুয়া নাহারা ইব্রাহীমিয়া আমিনিয়া মহিলা মাদ্রাসা উদ্ধোধন 

Share the post

আহসান হাবীব সুমন, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধিঃ কচুয়া উপজেলার ৬ নং কচুয়া উত্তর ইউনিয়নের নাহারা মোড় সংলগ্ন নাহারা ইব্রাহীমিয়া আমিনিয়া মহিলা মাদ্রাসার নতুন শিক্ষার্থীদের সবক প্রদান ও  মাদ্রাসার আনুষ্ঠানিক কার্যক্রম উদ্ধোধন উপলক্ষে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে মহিলা মাদ্রাসার অফিস কার্যালয়ে ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে দ্বীনি প্রতিষ্ঠানটির সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা এবং শিক্ষাথীদের সবক প্রদান করেন প্রধান অতিথি উজানী মাদ্রাসার নোমান ইবনে মাদানী হুজুর।

 

নাহারা ইব্রাহীমিয়া আমিনিয়া মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মুফতি মাওলানা কাউছার আহমেদের পরিচালনায় বিশেষ অতিথির হিসেবে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, চাঁদপুর -১ কচুয়া আসনের বাংলাদেশ ইসলামী আন্দোলন এর মনোনীত প্রার্থী মাওলানা জোবায়ের আহমেদ,আইনপুর মহিলা মাদ্রাসার মুহতামিম আবু হানিফা ও নাহারা ইব্রাহীমিয়া আমিনিয়া মহিলা মাদ্রাসার মোতাওয়াল্লি হাজী আব্দুল মালেকসহ আরো অনেকে।

 

মহিলা মাদ্রাসায় আবাসিক,অনাবাসিক ও ডে-কেয়ার পদ্ধতিতে মহিলা নূরানী,নাজেরা,হিফজ ও সাধারন বিভাগে ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও অন্যান্য ভাবে সহযোগিতা করতে সকলের সহযোগিতা চেয়েছেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মুফতি মাওলানা কাউছার আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

কচুয়া বাজার খাজনা মুক্ত, পরিবহন টোল বন্ধ—শিক্ষামন্ত্রীর নির্দেশে স্বস্তি ফিরছে জনজীবনে

Share the post

Share the postকচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষামন্ত্রী ডক্টর. আ ন ম এহসানুল হক মিলন-এর নির্দেশে চাঁদপুরের কচুয়া বাজারে সকল প্রকার খাজনা আদায় মওকুফ এবং পৌরসভার আওতাধীন বিভিন্ন পরিবহনে টোল আদায় বন্ধ করে দেওয়া হয়েছে।   জানা যায়, কচুয়ার সাধারণ মানুষের জীবন-জীবিকার মানোন্নয়ন এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এ সিদ্ধান্ত কার্যকর […]

স্বচ্ছলতার স্বপ্ন ফিরলো লাশ হয়ে, নিহত প্রবাসীর পরিবারের আর্তনাদ

Share the post

Share the postকচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: পরিবারের মুখে হাসি ফোটাতে ধারদেনা করে পাড়ি জমিয়েছিলেন মরুভূমির দেশে। হাড়ভাঙা খাটুনি খেটে স্বপ্ন দেখছিলেন স্বচ্ছলতার আর তিন মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই স্বপ্ন এখন ধূলিসাৎ।   ওমানে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চাঁদপুরের কচুয়ার সন্তান কাউসার হোসেন (৪০)। বর্তমানে অর্থাভাবে বিদেশের মাটিতেই পড়ে আছে তার মরদেহ, […]