ভোলায় মহান মে দিবস পালিত – “শ্রমিক মালিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই”

Share the post
মোঃ সামিরুজ্জামান,ভোলা প্রতিনিধি: সারা দেশের মতো ভোলাতেও যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে মহান মে দিবস। “শ্রমিক মালিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সকালে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) শ্রমিক পার্টির উদ্যোগে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা ও র‍্যালি।
ভোলা জেলা জাতীয় পার্টি (বিজেপি) কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা শ্রমিক পার্টির আহ্বায়ক জামাল উদ্দিন চকেট। আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মোঃ শহিদ, পৌর শ্রমিক পার্টির সভাপতি মোঃ জাকির, সাংগঠনিক সম্পাদক মোঃ বুলেটসহ স্থানীয় নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও স্লোগানের মাধ্যমে শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদার বিষয়ে সচেতনতা সৃষ্টি করেন।
মে দিবসের এ আয়োজনে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায্য মজুরির দাবিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ভোলায় এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধু উৎসব অনুষ্ঠিত

Share the post

Share the postমোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি : ‘বন্ধুত্বের বন্ধনে আমরা চুরাশিয়ান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধু উৎসব–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) ড্রিমল্যান্ড পার্ক-এ দিনব্যাপী এ মিলনমেলার আয়োজন করা হয়। উৎসবজুড়ে ছিল স্মৃতিচারণ, নানা ধরনের খেলাধুলা, জাদু প্রদর্শনী এবং সংগীতানুষ্ঠানসহ বিভিন্ন বিনোদনমূলক আয়োজন। দীর্ঘদিন পর সহপাঠী বন্ধুদের একত্রে পাওয়ার আনন্দে মুখর হয়ে […]

ভোলার ভেলুমিয়ায় যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

Share the post

Share the postমো. সামিরুজ্জামান, প্রতিনিধি, ভোলা: ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ভেলুমিয়া বাজারসংলগ্ন জৈনপুরী হুজুরের মাঠে আয়োজিত এ কর্মীসভায় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর কাদের সেলিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক […]