নিরীহ ফিলিস্তিনের উপর ইহুদিবাদী ঈসরাইলের গনহত‍্যার প্রতিবাদে রাউজানে বিক্ষোভ মিছিল

Share the post
মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম): নিরীহ ফিলিস্তিনের গাজায় বর্বর ইহুদীবাদী ইসরায়েলি কতৃক গণ হত্যার প্রতিবাদে রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ১৮ এপ্রিল জুমাবার বাদে জুমা মিছিলটি রাবার বাগান জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু করে রাঙ্গামাটি সড়ক প্রদক্ষিণ করে চারাবটতল বাজার হয়ে পুনরায় রাবার বাগান জামে মসজিদ প্রাঙ্গণে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্তি হয়। এতে উপস্থিত ছিলেন রাবার বাগান জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সাকের উল্লাহ, কাজী পাড়া জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন কাদেরী, নর্থ স্টার স্কুলের প্রিন্সিপাল মোহাম্মদ জুয়েল খান, যুবদল নেতা ইঞ্জিনিয়ার সোহেল খান, রাউজান রাবার বাগান এর ফিল্ড অফিসার মোহাম্মদ ফারুক, আঞ্জুমানে রহমানিয়া মমঈনীয়া যুব ফোরাম রাউজান পৌরসভা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল কুদ্দুস, আব্দুল খালেক শামীম হাসান, যুবদল নেতা শাহীন, তারেক, ছাত্র প্রতিনিধি সাদেক হোসেন, মঈনীয়ী যুব ফোরাম ঢালার মুুখ শাখার সদস্য মোহাম্মদ সুজন, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ রাসেল, মনজু, আমিনুল হক, মোহাম্মদ রনি সহ মঈনীয়া যুব ফোরামের অন্যন্য সদস্যবৃন্দ, এলাকাবাসি ও বিভিন্ন ধর্মীয় এবং তরিকত সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]