ইবিতে ফিলিস্তিনের গণহত্যার বিরুদ্ধে র‍্যালি ও মানববন্ধন

Share the post
সুবংকর রায়, ইবি প্রতিনিধি : ফিলিস্তিনির গাজায় ইসরায়েলি বর্বরতার ও গণহত্যার প্রতিবাদ ও মানববন্ধন করেছেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের জাতীয় শিশু ও কিশোরদের সংগঠন ফুলকুঁড়ি আসর (তারার মেলা শাখা)।
রবিবার (২০ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে একটি প্রতিবাদ র‍্যালি শুরু হয়। র‍্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে সমবেত হয় এবং সেখানে সংক্ষিপ্ত মানববন্ধন কর্মসূচি করেন তারা।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসর (তারার মেলা শাখা) পরিচালক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আহমাদ আব্দুল্লাহ, ইবি বিএনসিসি ক্যাডেটের(সেনা শাখা) সিইউও আহসান জুবায়ের, বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সাকসেসের পরিচালক রায়হান জামিলসহ শতাধিক শিশু ও কিশোর।
প্রতিবাদ র‍্যালিতে ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ ‘From the River to the Sea, Palestine will be free’ ‘ওয়ান টু থ্রি ফোর, জেনোসাইড নো মোর’ ‘ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ’ ‘আল আকসা আল আকসা, জিন্দাবাদ জিন্দাবাদ’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় তাদের।
ফুলকুঁড়ি আসর (তারার মেলা) শাখার পরিচালক আহমদ আবদুল্লাহ বলেন, ‘আমরা এখানে উপস্থিত হয়েছি ইসরায়েল কতৃক ফিলিস্তিনিদের উপর বর্বর হত্যাযজ্ঞ বন্ধের প্রতিবাদে। প্রতিদিন ইসরায়েল বাহিনী কতৃক অনেক ফিলিস্তিনি শিশু নিহত হচ্ছে। একদিন নদী থেকে সমুদ্র পর্যন্ত ফিলিস্তিন স্বাধীন হবে। পৃথিবীর প্রতি প্রান্তে ফিলিস্তিনিরা স্বাধীনভাবে বেঁচে থাকবে। ইসরায়েল শুধু ফিলিস্তিনদের হত্যা করে না, সাথে তারা আমাদের হৃদয়ে আঘাত করে।’
বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সাকসেসের পরিচালক রায়হান জামিল বলেন, ‘১৯৪৮ সালে ইসরায়েল প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ফিলিস্তিনদের উপর নির্মম হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত প্রায় পঞ্চাশ হাজার ফিলিস্তিনদের হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ জানাই। আন্তর্জাতিক মহলের আমরা প্রতি আহ্বান জানাই, আপনারা অনতিবিলম্বে হত্যাকান্ড বন্ধে দ্রুত কার্যকারী ব্যাবস্থা গ্রহণ করুন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]