ভোলায় গ্যাস, মেডিকেল কলেজ ও সেতুর দাবিতে সর্বস্তরের মানুষের সমাবেশ

Share the post

মোঃ সামিরুজ্জামান , ভোলা প্রতিনিধি : ভোলার গ্যাস ভোলায় ব্যবহার, সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন এবং ভোলা-বরিশাল সেতু নির্মাণের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ এপ্রিল) সকালে ভোলা শহরের বাংলা স্কুল মাঠে সামাজিক সংগঠন ‘আগামীর ভোলা’র ব্যানারে এই সমাবেশের আয়োজন করা হয়।

ভোলার ২০ লাখ মানুষের প্রাণের এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ।  তবে দীর্ঘদিনেও এই দাবিগুলো পূরণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভোলার জনগণ। তারা দ্রুত সময়ের মধ্যে এই দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন ‘আগামীর ভোলা’ সংগঠনের মুখপাত্র মীর জসিম উদ্দিন।
বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, জাতীয় পার্টির সভাপতি আমিরুল ইসলাম রতন, সেক্রেটারি মোতাসিন বিল্লাহ, পৌর জামায়াত সভাপতি জামাল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সেক্রেটারি আতিকুর রহমান, নারী নেত্রী অধ্যক্ষ খালেদা খানম, ব-দ্বীপ ফোরামের সভাপতি ও মুখ্য সংগঠক মীর মোশারফ অমি, তালহা তালুকদার বাঁধনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখযোগ্য যে, প্রায় তিন দশক আগে ভোলায় তিনটি গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হলেও আজও স্থানীয় জনগণ এই গ্যাসের সুবিধা থেকে বঞ্চিত। অপরদিকে, মেডিকেল কলেজ ও আধুনিক হাসপাতাল না থাকায় উন্নত চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত ভোলার মানুষ। এছাড়া, দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে সহজ সড়ক যোগাযোগ নিশ্চিত করতে বহুদিন ধরেই ভোলা-বরিশাল সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন এখানকার মানুষ।

এই তিনটি দাবি পূরণ না হলে অচিরেই সচিবালয় ঘেরাওসহ বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানান আয়োজকরা। সমাবেশ শুরুর আগে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন সর্বস্তরের মানুষ। পরে একটি বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]