নিরাপত্তার চাদরে পুরো নগরী, ভোট কেন্দ্রের নিরাপত্তায় ৩০ হাজার পুলিশ

Share the post
Image result for ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম

ঢাকা সিটি নির্বাচনের নিরাপত্তায় থাকবেন ৩০ হাজার পুলিশ সদস্য। টহল পুলিশের পাশাপাশি থাকবেন সাদা পোশাকের গোয়েন্দারা। বিকেলে সিদ্ধেশ্বরী স্কুলের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। এদিকে প্রার্থী ও ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার। এরই মধ্যে রাজধানীতে নির্বাচন উপলক্ষে ৬৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

সিটি নির্বাচন ঘিরে পুরো রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় মাঠে থাকছে ২০ হাজার পুলিশ সদস্য। রিজার্ভ রাখা হয়েছে আরও ১০ হাজার। রাজধানীর বেশ কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। তিনি বলেন, ভোটার ছাড়া কেউ কেন্দ্রের আশেপাশে অবস্থান নিলে, তাদের আটক করা হবে।

জানান, সাংবাদিকদের কাজের ক্ষেত্রে নির্বাচন কমিশনের নিয়ম মেনেই কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনী।

এরই মধ্যে রাজধানীতে মোটরবাইক চলাচলে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। আর মধ্যরাত থেকে ভোটের পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্বাচন

কমিশনের স্টিকার ছাড়া সকল যান চলাচলে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। একই সাথে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র বহনেও বিধি নিষেধ আরোপ করা হয়েছে।

এদিকে ভোটার ও প্রার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। এছাড়া বৃহস্পতিবার থেকেই রাজধানীতে ৬৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রোটারী ফুটবল ফেস্ট ২০২৫ চ্যাম্পিয়ন রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি, চট্টগ্রাম রোটারী ফুটবল ফেস্ট ২৫ গত ১৯ সেপ্টেম্বর পতেঙ্গার এস. বি. স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে, এতে চট্টগ্রাম অঞ্চলের ১০ টি রোটারী ক্লাব অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো রোটারি ক্লাব অব চিটাগাং পিস, রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউন, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা, রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিম, রোটারি ক্লাব অব […]

ডিবিএইচ-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি আজ ১৪ই সেপ্টেম্বর  ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮ম সভা প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ এবং ড. জুবায়ের মুহাম্মাদ এহসানুল হক সিএসএএ। সভায় ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী […]