নিজের বাসার পানিতেও দুর্গন্ধ পান ওয়াসার এমডি তাকসিম

Share the post

শীতলক্ষ্যায় অ্যামোনিয়া বাড়ায় নিজের বাসার পানিতে কিছুটা গন্ধ পান বলে জানিয়েছেন ওয়াসার এমডি তাকসিম এ খান। জানান, লাইনে ত্রুটি বা বাসাবাড়ির পানির ট্যাংকের কারণে ওয়াসার ৫-৮ শতাংশ পানি দূষিত হয়।

রাজধানীবাসীকে পানি ফুটিয়ে পান করার পরামর্শ দেন তিনি। তবে, ডায়রিয়া প্রবণ ১০ এলাকার পানি পরীক্ষা করে জীবাণু মেলেনি বলে দাবি করেন ওয়াসার এমডি। রমজান শুরুর আগেই রাজধানীর বিভিন্ন জায়গায় শুরু হয়েছে পানির সংকট। সঙ্গে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। নগরবাসীর অভিযোগ অনেক এলাকার দুর্গন্ধের কারণে ফুটিয়েও পান করা যাচ্ছে পানি।

এমন প্রেক্ষাপটে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের মুখোমুখি ওয়াসার এমডি তাকসিম এ খান।তিনি বলেন, বিভিন্ন কারণে ওয়াসার ৫ শতাংশের বেশি পানি দূষিত হয়। তবে, ঝুঁকি এড়াতে সবাইকে পানি ফুটিয়ে পান করার পরামর্শ দেন তিনি।

পানিতে ডায়রিয়ার জীবাণু নেই, তাই ডায়রিয়ার প্রকোপের জন্য ওয়াসা দায়ী নয়, দাবি তাকসিম এ খানের। তার পরও সাবধানতা হিসেবে সে জায়গাগুলোতে আমরা ক্লোরিন (পানি বিশুদ্ধকরণে ব্যবহৃত অন্যতম রাসায়নিক) বাড়িয়ে দেয়া হয়েছে।

ওয়াসার উৎপাদন সক্ষমতা নিয়ে এক প্রশ্নের জবাবে এক যুগ ধরে এই সংস্থার এমডির দায়িত্ব চালিয়ে যাওয়া তাকসিম বলেন, “ঢাকায় পানির টোটাল চাহিদা ২১০ কোটি থেকে ২৫০ কোটি লিটার পর্যন্ত হয়। আমাদের উৎপাদন ক্ষমতা ২৭০ কোটি লিটার। তাই রমজানে কোথাও পানির সঙ্কট হবে না।

তাকসিম বলেন, ঢাকা শহরের সেবা খাতগুলো সূচকের দিক থেকে নিচের দিকে থাকলেও পানি ব্যবস্থাপনায় ঢাকা ওয়াসা এশিয়ার দেশগুলোর মাঝে উপরের দিকে আছে। দেশের সার্বিক জিডিপির ৪৫ ভাগ ঢাকা থেকে আসে। ঢাকায় যদি পানি সংকট হয় তার প্রভাব সরাসরি জিডিপিতে পড়বে।

এ কারণে ঢাকা ওয়াসা দেশের উন্নয়নের সাথে তাল মিলিয়ে গতানুগতিকতার বাইরে এসে কর্মসূচি গ্রহণ করছে এবং নগরবাসীকে সেবা নিশ্চিত করে যাচ্ছে।ওয়াসার এমডি জানান, চলমান প্রকল্পের কাজ শেষ হলে রাজধানীর পানি ব্যবস্থাপনা টেকসই, পরিবেশ বান্ধব ও গণমুখি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]