রোজার মধ্যে তোর খেলা শেষ জীবননাশের হুমকি দিয়ে প্রেসক্লাবে চিঠি।

Share the post
 আলমগীর কবির পল্লব,পাবনা:  রোজার মধ্যে তোর খেলা শেষ। আমাদের ক্লাবটি নষ্ট করার জন্য তোদের উদ্দেশ্য সফল হতে দেওয়া হবে না। আহবায়ক থেকে নিজের নাম প্রত্যাহার করে নিস। অন্যথায় যেকোনো সময় জীবন চলে যেতে পারে।
ইতি তোর যম।
উপরে লিখিত এই  চিঠিটি অজ্ঞাত কোন এক ব্যক্তি নবগঠিত পাবনা বেড়া প্রেসক্লাবের আহব্বায়ক কমিটির উদ্দেশ্য করে ডাকযোগে পাঠিয়েছে।
উল্লেখ্য গত ৩০শে মার্চ বেড়া প্রেসক্লাবের নতুন কমিটি গঠনের লক্ষে মোঃ হাফিজুর রহমান হাফিজ আহবায়ক, অমর সরকার যুগ্ন আহবায়ক, সাইদুর রহমান বকুলকে যুগ্ন আহবায়ক করে তিন সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। যদিও এই কমিটি এখন পর্যন্ত নির্বাচনের কোনো তফসিলই  ঘোষণা করেন নাই। এরই মধ্যে জীবননাশের হুমকি দিয়ে আহব্বায়ক কমিটিকে চিঠি এটা খুবই দুক্ষজনক বলে জানিয়েছেন উক্ত কমিটির আহব্বায়ক মোঃ হাফিজুর রহমান হাফিজ। তিনি আরও বলেন, কে বা কারা এধরনের কাজ করতে পারে বা তার কি উদ্দেশ্য বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে বেড়া প্রেসক্লাব। পাশাপাশি বিষয়টি বেড়া থানাকেও অবগত করা হয়েছে তারাও প্রকৃত বেক্তিকে সনাক্ত করতে কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]