নির্ধারিত সময়ে হচ্ছে না কুমিল্লা সিটির নির্বাচন

Share the post

আইনি জটিলতা কেটে গেলেও সময় স্বল্পতায় নির্ধারিত সময়ে হচ্ছে না কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন। তাই ১৬ মে-র আগে ভোট করার কথা থাকলেও এবার তা পিছিয়ে যাচ্ছে। চলতি মাসের শেষের দিকে তফসিল ঘোষণার পর ভোট হবে ২০ জুনের আগে।

মঙ্গলবার কমিশনের সভা শেষে এসব তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব হুমায়ুন কবীর খোন্দকার। তিনি বলেন, এ মাসের শেষের দিকে কমিশনের দ্বিতীয় সভায় তফসিল ঘোষণা করা হবে। এদিকে, নির্ধারিত সময়ে ভোট না হওয়ায় সেখানে প্রশাসক বসাবে সরকার।

কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন কমিশন দায়িত্ব নেয়ার পর প্রথম সভা করে মঙ্গলবার। সেখানে সিদ্ধান্ত হয় কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন পিছিয়ে নেয়ার।

সভা শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খন্দকার সংবাদ সম্মেলনে জানান, এ মাসের শেষের দিকে কমিশনের দ্বিতীয় সভায় কুমিল্লা সিটি করপোরেশন ও আটকে থাকা পৌরসভা, ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

তিনি বলেন, ‘কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে একটি রিট ও একটি আদালত অবমাননার মামলা বিচারাধীন ছিল। এ বিষয়ে জানতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে চিঠি দিয়েছিলাম। তারা গতকাল (৪ এপ্রিল) কমিশনকে জানিয়েছে, মূল মামলাটি মীমাংসা হয়ে গেছে। এখন আর কোনো আইনি জটিলতা নেই।’

সময় স্বল্পতায় নির্ধারিত মেয়াদে ভোট করতে না পারার বিষয়টি লিখিতভাবে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে জানাবে কমিশন। এছাড়া কুমিল্লা সিটির নির্বাচন ইভিএমে হবে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন।

কুমিল্লা সিটি করপোরেশনের সবশেষ নির্বাচন হয়েছিল ২০১৭ সালের ৩০ মার্চ। নির্বাচিত মেয়র-কাউন্সিলরদের প্রথম সভা হয় ওই বছরের ১৭ মে। আইন অনুযায়ী, এই প্রথম সভা থেকে পরবর্তী ৫ বছর- তাদের মেয়াদ। সেই হিসাবে কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচিত প্রতিনিধিদের মেয়াদ শেষ হচ্ছে আসছে ১৬ মে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]