নারায়ণহাট জমিদারপাড়ায় “রমজানের ফুড প্যাকেজ” বিতরণ সম্পন্ন

Share the post

নোমান বিন খুরশীদ (চট্টগ্রাম): মহামারি করোনার ক্রান্তিলগ্নে মাহে রমজান উপলক্ষে ফটিকছড়ি নারায়ণহাটের জমিদারপাড়ায় “রমজান ফুড প্যাকেজ” বিতরণ করা হয়েছে। উত্তর ফটিকছড়ির কৃতি সন্তান ও তরুণ শিল্পোদ্যোক্তা আলহাজ্ব রাকিবুল আলম চৌধুরীর ব্যবস্থাপনায় ও নারায়ণহাটের ঐতিহ্যবাহী চৌধুরী বাড়ির সার্বিক সহযোগীতায় এই ইফতার ফুড প্যাকেজ বিতরণ করা হয়। গতকাল শুক্রবার ৩য় দফায় প্রায় ১৫৭ পরিবারের মাঝে এই “রমজান ফুড প্যাকেজ” বিতরন করা হয়। এর আগে ২৯শে মার্চ ১ম দফায় ২০০টি ও ২য় দফায় ৮ই এপ্রিল ফটিকছড়ি উপজেলার বিভিন্ন জায়গায় ৭০০টি পরিবারের মাঝেও বিতরণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন নারায়ণহাট পল্লী চিকিৎসক সমিতির সভাপতি ডাঃ মোহাম্মদ মহিউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আবুল বশর ও প্রাইম ব্যাংক লিমিটেড ফটিকছড়ি শাখার কর্মকর্তা শামীম আশরাফ চৌধুরী। উপস্থিত সকলে যার যার সামর্থ্য অনু্যায়ী নিজের কথা ভুলে গিয়ে এই দুঃসময়ে অন্যের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]