অসহায়দের মাঝে চরণদ্বীপ দরবার শরীফের ত্রাণ সামগ্রি বিতরণ

Share the post

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, (বোয়ালখালী প্রতিনিধি): মহামারি করোনা ভাইরাসে প্রায় ৫০০ অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী চরণদ্বীপ দরবার শরীফের পক্ষ থেকে ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়েছে। গতকাল (২৪ এপ্রিল) শুক্রবার এই ত্রাণ সামগ্রি বিতরণ করা হয় চরণদ্বীপ দরবার শরীফ কমপ্লেক্সে’র তত্ত্বাবধানে একাডেমির আজীবন দাতা সদস্য আলহাজ্ব মুহাম্মদ ওসমান খান সাহেবের সহযোগিতায় খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, চরণদ্বীপ দরবার শরীফের সাজ্জাদানশীন হযরতুলহাজ্ব শাহসূফী শেখ আবু মুহাম্মাদ শহীদুল্লাহ্ ফারুকী। তিনি সমাজের বিত্তবানদের জাতি, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে নিজ নিজ অবস্থান থেকে সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান। একাডেমির তত্ত্বাবধানে ২য় ধাপে এবার প্রায় ৩০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এর আগে গত ৩০ শে মার্চ প্রায় ২০০ অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে আরো উপস্থিত ছিলেন একাডেমির অধ্যক্ষ শাহজাদা শেখ আবু মুহাম্মদ সানাউল্লাহ ফারুকী (ম:), মুহাম্মদ লোকমান খান, মুহাম্মদ ইদ্রিস খান, মুহাম্মদ সেলিম উদ্দীন, পারভেজ খান, মাওলানা মুনির উদ্দীন মারুফ, মুহাম্মদ কাদের, আহমদ উল্লাহ তালুকদার হৃদয় প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]