নারায়ণগঞ্জে সাধারণ মানুষের জরুরি চিকিৎসা সেবা সহজ করতে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করতে যাচ্ছে টিম খোরশেদ।

Share the post

‎মোঃ আহাদ, (নারায়ণগঞ্জ) সদর প্রতিনিধি : ‎“সবার আগে বাংলাদেশ, হৃদয়ে নারায়ণগঞ্জ” স্লোগানকে সামনে রেখে পরীক্ষামূলকভাবে এ সেবা শুরু করা হয়েছ প্রাথমিকভাবে নারায়ণগঞ্জ শহরের ১১ নং ওয়ার্ড থেকে ১৮ নং ওয়ার্ড পর্যন্ত বাসিন্দারা এই সেবা গ্রহণ করতে পারবেন। এই অ্যাম্বুলেন্সের মাধ্যমে রোগীদের বাসা থেকে খানপুর হাসপাতাল, ভিক্টোরিয়া হাসপাতালসহ শহরের বিভিন্ন ক্লিনিকে নেওয়া যাবে। এছাড়া বাসা বা হাসপাতাল থেকে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা-নিরীক্ষার জন্য আনা-নেওয়ার সুবিধাও থাকবে।

‎শুধু রোগী পরিবহনই নয়, মৃত ব্যক্তির মরদেহ বাসা থেকে কবরস্থান বা শ্মশান পর্যন্ত বিনামূল্যে বহনের সুবিধাও রাখা হয়েছে সেবা নিতে যোগাযোগ করতে বলা হয়েছে এই নম্বরগুলোতে: ০১৭০৬৮৩৩০৯৪ এবং ০১৩৫৭০৭৭৮১২।

‎সংশ্লিষ্টরা জানান, আপাতত পরীক্ষামূলকভাবে এই সেবা শহরের মধ্যে সীমাবদ্ধ রাখা হলেও জনগণের সাড়া ও উপকারিতা বিবেচনায় পর্যায়ক্রমে বন্দর, সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা এলাকায় আলাদা অ্যাম্বুলেন্স সেবা চালুর পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে এই সেবা ঢাকা পর্যন্ত সম্প্রসারণেরও উদ্যোগ নেওয়া হবে বলে জানা গেছে।

খুব শিগগিরই আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে সেবাটির পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে। তবে এরই মধ্যে নগরবাসী পরীক্ষামূলকভাবে এই বিনামূল্যের অ্যাম্বুলেন্স সেবা ব্যবহার করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]