টানা বর্ষণে সড়ক ধস, দ্রুত সংস্কার ও গাছ অপসারণে প্রশংসায় ভাসছেন ইউএনও এম এ মুহাইমিন আল জিহান

Share the post
মো হিমেল মিয়া,মনোহরদী নরসিংদী:নরসিংদী জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের পশ্চিম রামপুর এলাকায় টানা দুই দিনের ভারী বর্ষণে একটি গুরুত্বপূর্ণ পাকা সড়ক ভেঙে ব্রহ্মপুত্র নদীতে বিলীন হয়ে গেছে। মিতালী সমিতির মোড় থেকে দফেদার ঘাট হয়ে জে.আর.এস স্কুল পর্যন্ত ঈদগাঁহ মাঠ সংলগ্ন এই সড়কটি ছিল এলাকাবাসীর প্রধান চলাচলের পথ। হঠাৎ সড়কটি ধসে পড়ায় পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে এর ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন। জরুরি প্রয়োজনে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে।
এদিকে, বিষয়টি জানাজানি হওয়ার পরপরই মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার এম এ মুহাইমিন আল জিহান দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। তাঁর নির্দেশনায়  সকাল থেকেই ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের কাজ শুরু হয়েছে। দ্রুত এই উদ্যোগে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।
অন্যদিকে, সাগরদী বাইপাস সড়কের সাথে এল কে ইউনিয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের রাস্তায় কালবৈশাখী ঝড়ে একটি গাছ পড়ে দীর্ঘদিন ধরে চলাচলে বিঘ্ন সৃষ্টি করছিল। বিষয়টি মনোহরদী প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ ইউএনও’র নজরে আনলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন। পরদিনই গাছটি অপসারণ করা হয়, ফলে জনদুর্ভোগ দূর হয়।স্থানীয়দের মতে, ইউএনও এম এ মুহাইমিন আল জিহান একজন জনবান্ধব প্রশাসনিক কর্মকর্তা, যিনি মানুষের সমস্যায় দ্রুত সাড়া দিয়ে কার্যকর সমাধান নিশ্চিত করছেন। তাঁর এমন উদ্যোগে এলাকাবাসী, সুশীল সমাজ ও স্থানীয় নেতৃবৃন্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]