নাচের ভিডিও বানাতে গিয়ে গলায় ফাঁস লেগে শিশুর মৃ’ত্যু

Share the post

নাচতে ও ভিডিও বানাতে ভালোবাসতো ১১ বছরের মেয়ে। কিন্তু সেই নাচের ভিডিও বানানোই কাল হলো তার জন্য। নাচের ভিডিও বানাতে গিয়ে গলায় ওড়নার ফাঁস লেগে ওই শিশুর মৃত্যু হয়েছে। ভারতের গুজরাটের সুরাটের মাহিদরপুরা এলাকা জাদাখাদিতে এ ঘটনা ঘটেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।ওই শিশুর বাবা কাজ থেকে বাসায় ফিরে দেখে তার মেয়ে জানালার গ্রিলের সঙ্গে ঝুলে রয়েছে। এরপর মাহিদরপুরা পুলিশ স্টেশনে অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।পুলিশ জানিয়েছে, দুপুরের খাবারের পর ওই শিশুর মা কাজে চলে যায়। যাওয়ার আগে ছোট ভাইকে দেখতে এবং বাড়ি থেকে বের না হতে বলে যান তিনি। এসময় বাসায় ছিলেন না ওই মেয়ের বাবা। তিনি একজন নিরাপত্তা রক্ষীর কাজ করেন।

পরে কাজ শেষ যখন বাসায় ফিরে ছেলেকে খেলতে দেখতে পান তিনি। কিন্তু তার মেয়ে জানালার পাশে নিথর দাঁড়িয়ে ছিল। পরে ভালো করে খেয়াল করে দেখতে পান যে, তার মেয়ে অচেতন এবং ডাকে সাড়া দিচ্ছে না।এরপর স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। ওই শিশুর মৃত্যু অস্বাভাবিক মনে হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষই পুলিশকে খবর দেয়। পুলিশ জানায়, আমরা প্রাথমিকভাবে মনে করছি, নাচের সময় গলায় ওড়না ফাঁস লেগে তার মৃত্যু হয়েছে। তাদের মেয়ে নাচতে ও তা ভিডিও করতে ভালোবাসতো বলেও জানিয়েছে তার বাবা-মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]