ঢাকা থেকে সারাদেশে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ

Share the post

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঢাকা থেকে দেশজুড়ে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করেছে বাংলাদেশ রেলওয়ে। মঙ্গলবার (২২ জুন) রাত ১২টার পর থেকে ট্রেন যোগাযোগ বন্ধের সিদ্ধান্তটি কার্যকর হবে।রেল মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, করোনা পরিস্থিতি বেড়ে যাওয়া ঢাকার সঙ্গে সারা দেশে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফের করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ঢাকার সঙ্গে যাত্রীবাহী ট্রেন চলাচল চালু হবে।বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার বলেন, মঙ্গলবার রাত ১২টার পর ঢাকা থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হচ্ছে। ঢাকা থেকে কোনো ট্রেন পরিচালনা করা হবে না।

করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সোমবার (২১ জুন) ঢাকার আশপাশের ৪ জেলাসহ ৭ জেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে সেগুলোতে আন্তঃনগর ট্রেন থামবে না। অন্য জেলায় ট্রেন থামবে। আজ মঙ্গলবার ঢাকা থেকে ট্রেন চলাচল বন্ধের ঘোষণা এসেছে।করোনাভাইরাস প্রতিরোধে গত ৫ এপ্রিল থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। ওই সময় সরকার বিধিনিষেধ আরোপ করলে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে ট্রেনের মোট আসনের ৫০ শতাংশ যাত্রী খালি রেখে ২৪ মে ট্রেন চলাচল শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]