নরসিংদীর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালককে খোঁজে পাওয়া যাচ্ছে না

Share the post
আশিকুর রহমান, নরসিংদী : পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোঃ কামরুজ্জামান সরকারকে তার নরসিংদীর অফিসে আইনশৃঙ্খলার বাহিনী খোঁজে পাচ্ছে না বলে জানা গেছে। আল্লাহ ও হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি করার অপরাধে তাকে গ্রেফতার করতে আইনশৃঙ্খলা বাহিনী পরিবেশ অধিদপ্তর এর নরসিংদীর অফিসে অভিযান পরিচালনা করেন। এসময় তিনি গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যান।
সম্প্রতি তিনি আল্লাহ ও হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি করার কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে উত্তেজিত জনতা তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে ফ্রেসবুকে ১২ ঘন্টার সময় দেন এবং তার অফিস ঘেরাও করেন। এমন সংবাদের পরপরই তিনি তার মুঠোফোন বন্ধ করে আত্মগোপনে চলে যান। উত্তেজিত জনতাকে শান্ত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করতে তার অফিসে যান। এমন পরিস্থিতির টের পেয়ে কামরুজ্জামান আগে থেকেই সটকে পড়েন। এছাড়াও এর আগে তার বিরুদ্ধে চ্যানেল 21 এ “নদী দূষণ প্রতিরোধ বাস্তবায়ন না করে উৎকোচে ব্যস্ত নরসিংদীর পরিবেশ অধিদপ্তর” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। তার নেতৃত্বে বিভিন্ন সময়ে কলকারখানা, শিল্প প্রতিষ্ঠান,  ডাইং ফ্যাক্টরী ও হাসপাতাল-ক্লিনিক গুলোতে অভিযানের ভয় বিপুল অর্থ আদায় করা হতো। এছাড়াও তিনি পরিবেশ অধিদপ্তরের অন্যান্য সহযোগিদের মাধ্যমে নানা অপকর্ম করে বেড়াতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]