ব্রাহ্মণবাড়িয়ায় মাদক মামলায় স্বামী-স্ত্রীর ১০ বছরের কারাদন্ড

Share the post
মাহমুদুল হাসান ,স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃ ব্রাহ্মণবাড়িয়ায় মাদক মামলায় স্বামী-স্ত্রীকে ১০ বছরের কারাদন্ড প্রদান করেছে আদালত। পাশাপাশি ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ মোঃ শহিদুল ইসলাম এই রায় প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নোয়াপাড়া গ্রামের গোলাম রব্বানীর ছেলে আবদুল মন্নাফ ওরফে মন্নাফ-(৪২) ও তার স্ত্রী রোকসানা বেগম-(৩২)।
আদালতের নথি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০১৮ সালের ৩ মে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুরে অভিযান চালায় র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। অভিযানে আবদুল মন্নাফ ওরফে মন্নাফ ও মন্নাফের স্ত্রী রোকসানা বেগমকে তল্লাশি করে তাদের কাছ থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই ঘটনা ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা করে র‌্যাব।
মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার এস.আই সাইফুল ইসলাম তাদের দুই জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। পরে বিচার কাজ শেষ করে বুধবার রায় প্রদান করেন। রায়ে ১৯৯০ সালের মাদক দ্রব্য আইনের ১৯ (১) এর ৯ (খ) /২৫ ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় মন্নাফ ও তার স্ত্রী রোকসানাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড  ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া আদালতের পুলিশ পরিদর্শক হাবিবুল্লাহ সরকার রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, রায়ের সময় আসামী দুইজন এজলাসে উপস্থিত ছিলেন। তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]