হবিগঞ্জে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Share the post

স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে ৭০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বুধবার (৯ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা পর্যন্ত জেলা ডিএনসি কার্যালয়ের উপ-পরিদর্শক মীরা রানী দেবীর নেতৃত্বে একটি রেইডিং টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

আটক ব্যক্তি হলেন—চুনারুঘাট উপজেলার ৭নং উবাহাটা ইউনিয়নের শিমুলতলা গ্রামের মো. ইদ্রিস দালালের ছেলে মো. আলমগীর হোসাইন (৩২)। অভিযানকালে তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী চুনারুঘাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ডিএনসি সূত্রে জানা গেছে, জেলায় মাদক নির্মূল ও মাদকসেবীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণে অভিযান চলমান থাকবে। মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার ও কঠোরভাবে পরিচালনা করা হবে বলেও জানিয়েছে সংস্থাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]