নরক যন্ত্রণাময় কালুরঘাট সেতুর জ্যামে পড়ে দগ্ধ শিশুর আর্তনাত

Share the post

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, বোয়ালখালী প্রতিনিধি: নরক যন্ত্রণাময় কালুরঘাট সেতুর জ্যামে পড়ে রোগীর আর্তনাত নিত্যদিনের। এছাড়াও সেতুর জ্যামে পড়ে কত অসহায় রোগীর মৃত্যু হয়েছে তার সঠিক হিসাব কারো জানা নেই। রবিবার (১৭ জানুয়ারী) তার ব্যতিক্রম হয়নি। এক দগ্ধ শিশুর আর্তনাতের পরেও পার হতে পারেনি যন্ত্রণাময় সেই কালুরঘাট সেতু। এমপি আসবে তাই কালুরঘাট সেতুতে যান চলাচল বন্ধ রাখা হয় দীর্ঘক্ষণ। এ সময় সেতুর পূর্ব পাড়ে আটকে পড়েন উপজেলা সদরের মীর পাড়ার এনামুল হক। কোলে তার যন্ত্রণায় কাতর ৬ বছরের দগ্ধ শিশু। অটোরিকশায় কোলে নিয়ে যন্ত্রণাময় ১ঘণ্টারও বেশি সময় সেতুর পূর্ব পাড়ে কাটাতে হয় তাদের। তাদের আকুতি মিনতিতেও মেলেনি সেতু পাড় হওয়ার অনুমতি। এ ঘটনায় উপস্থিত জনতার ভীড় জমে যায়। আনুমানিক সকাল ১০টার দিকে উপজেলা সদরের মীর পাড়ার এনামুল হকের শিশু কন্যা তানজিলা হক ঘরে হাঁড়িতে রাখা গরম পানিতে ঝলসে যায়। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। অটোরিকশা যোগে নগরীর হাসপাতালের উদ্দেশ্যে শিশুটিকে নিয়ে রওনা দেন স্বজনরা। কিন্তু ততক্ষণে এমপি আসার খবরে যান চলাচল বন্ধ রাখা হয় সেতুতে। সময় তখন প্রায় সাড়ে ১০টা। এসময় সেতু পাড় হওয়ার আকুতি মিনতিতে ও আহাজারিতে ভারী হয়ে ওঠে সেতুর পূর্ব পাড়। যন্ত্রনায় ছটফট করতে থাকা শিশুকে কোলে নিয়ে অসহায় হয়ে পড়েন স্বজনরা। কালুরঘাট সেতুর টোল অফিসের সামনে দগ্ধ শিশুকে নিয়ে সিএনজি চালিত অটোরিকশাটি দাঁড়িয়ে ছিলো। প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকালে প্রতিদিনের সেতু পারাপারের নিত্য দূর্ভোগ যানযটের কবলে পড়ে পশ্চিম পাড় থেকে লাইন চলে প্রায় ১ ঘন্টা পর্যন্ত। এরপর পূর্ব পাড় থেকে গাড়ী সেতুতে ওঠার মুহুর্তে আবারো বন্ধ করে দেয় টোল কর্তৃপক্ষ। ওই সময় গাড়ী পারাপার বন্ধের বিষয়ে জানতে চাইলে এমপি পাড় হবেন বলে সেতু পাড়াপাড় বন্ধ রাখা হয়েছে। এ সময় যন্ত্রণা কাতর সিএনজিতে থাকা শিশুটি আর্তচিৎকার ও মা-বাবার আহাজারীতে ক্ষোভের সঞ্চার হয় উপস্থিত জনসাধারণের মধ্যে। পরে স্থানীয় সাংসদ প্রায় ১১টা ৪৫ মিনিটে বোয়ালখালী থানা পুলিশের প্রটোকলে পাড় হলে পূর্বপাড় থেকে সেতুর লাইন চালু হয়। জানা গেছে, স্থানীয় সাংসদ মোছলেম উদ্দীন আহমদ প্রায় ১১.৪৫ মিনিটে সেতু পার হয়ে ১২টার দিকে উপজেলা সদরে উপজেলা কৃষি অধিদপ্তর আয়োজিত বোরো আবাদ বৃদ্ধির লক্ষ্যে জনপ্রতিনিধি, স্কীম ম্যানেজার ও কৃষকদের অংশগ্রহণে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। এ বিষয়ে টোল অফিসে কর্মরত ম্যানেজার নিজাম উদ্দীন বলেন, সকালের শিফটে দায়িত্বে তিনি ছিলেন না। তাই এ বিষয়ে কিছু জানেন না । তবে বোয়ালখালী থানা পুলিশ পরিচয় দিয়ে এমপি পার হবে বলে সেতু বন্ধ রাখতে নির্দেশ দেন বলে সকালের দায়িত্বে থাকা ম্যানেজার নুর উদ্দীন তাকে জানান। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুল করিম বলেন, আপনারা তদন্ত করে দেখেন, আমি কিছু জানিনা। চট্টগ্রাম ৮ আসনের সাংসদ মোছলেম উদ্দীন বলেন, বিষয়টি আমি জানিনা, আমাকে জানানো হয় নি। দগ্ধ শিশুর পিতা এনামুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদকে জানান, তার শিশু কন্যাকে নগরীর একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]