যেসব পৌরসভায় আওয়ামী লীগ প্রতিনিধি জয়ী হয়েছে

Share the post

শনিবার (১৬ জানুয়ারি) দ্বিতীয় ধাপে দেশের ৬০টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে আওয়ামী লীগের মোট ৪৬ জন মেয়র প্রার্থী জয়ী হয়েছেন।আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত মেয়ররা হলেন- নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে আবদুল কাদের মির্জা, খাগড়াছড়িতে নির্মলেন্দু চৌধুরী, চট্টগ্রামের সন্দ্বীপে মোক্তাদের মাওলা, রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জে আবদুল মালেক মণ্ডল, রাজশাহীর কাঁকনহাটে এ কে এম আতাউর রহমান খান, মেহেরপুরের গাংনীতে আহম্মেদ আলী, নরসিংদীর মনোহরদীতে মোহাম্মদ আমিনুর রশিদ, কুমিল্লার চান্দিনায় মো. শওকত হোসেন ভূঁইয়া, মৌলভীবাজারের কমলগঞ্জে জুয়েল আহমেদ, কিশোরগঞ্জের কুলিয়ারচরে সৈয়দ হাসান সারোয়ার, নওগাঁর নজিপুরে রেজাউল কবির চৌধুরী, বগুড়ার সারিয়াকান্দিতে মতিউর রহমান, দিনাজপুরের বিরামপুরে মো. আক্কাস আলী, বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভায় শেখ আবদুর রহমান, নেত্রকোনার কেন্দুয়ায় আসাদুল হক ভুঁইয়া ও মোহনগঞ্জে লতিফুর রহমান, নাটোরের গোপালপুরে রোখসানা মোর্ত্তজা ও নলডাঙ্গায় মো. মনিরুজ্জামান, ফরিদপুরের বোয়ালমারীতে সেলিম রেজা, বান্দরবানের লামায় জহিরুল ইসলাম, সুনামগঞ্জ সদরে নাদের বখত, ছাতকে আবুল কালাম চৌধুরী,

মাগুরা সদরে খুরশীদ হায়দার, পাবনার ঈশ্বরদীতে ইছাহাক আলী মালিথা, সাঁথিয়ায় মাহবুবুল আলম, ফরিদপুর সদরে খ ম কামরুজ্জামান মাজেদ, ভাঙ্গুড়ায় গোলাম হাসনাইন, ময়মনসিংহের মুক্তাগাছা বিল্লাল হোসেন সরকার, ফুলবাড়িয়ায় গোলাম কিবরিয়া, গাজীপুরের শ্রীপুরে আনিছুর রহমান, সিরাজগঞ্জের রায়গঞ্জে আবদুল্লাহ আল পাঠান, উল্লাপাড়ায় এস এম নজরুল ইসলাম, কাজীপুরে মো. আবদুল হান্নান তালুকদার, কুষ্টিয়া সদরে আনোয়ার আলী, মিরপুরে এনামুল হক, কুমারখালীতে সামসুজ্জামান অরুণ, নাটোরের গুরুদাসপুরে মো. শাহনেওয়াজ আলী, মৌলভীবাজারের কুলাউড়ায় সিপার উদ্দিন আহমদ, শরীয়তপুর সদরে পারভেজ রহমান, ফেনীর দাগনভূঞায় ওমর ফারুক খান, ঝিনাইদহের শৈলকুপায় আশরাফুল আলম খান, ঢাকার সাভারে আবদুল গনি, পিরোজপুর সদরে হাবিবুর রহমান ও নারায়ণগঞ্জের তারাব পৌরসভায় হাসিনা গাজী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]