নওগাঁয় মাদকবিরোধী অভিযানে বাংলা মদ ও ৭০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২

Share the post
নওগাঁ প্রতিনিধি:নওগাঁ শহরের আলোচিত হরিজন নুনিয়াপট্টি সুইপার কলোনিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় বাংলা মদ ও ৭০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের বিষয়ে বিকেল ৪টার দিকে নওগাঁ সদর মডেল থানায় সংবাদ সম্মেলনে তথ্য জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
পুলিশ জানায়, অভিযানে ১৬ লিটার ৬০০ মিলিলিটার দেশীয় বাংলা মদ, ৭০ কেজি গাঁজা, ৪৫টি খালি বোতল, ৬৬০টি কর্ক, একটি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ৮ হাজার ৯০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— শহরের নুনিয়াপট্টি সুইপার কলোনির বাসিন্দা রাহুল (১৯) ও রাজা বাসফোড় (৩৭)।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গোপন তথ্যের ভিত্তিতে সদর থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা ও জেলা পুলিশের বিশেষ টিম যৌথভাবে অভিযান পরিচালনা করে। প্রথম দফায় ২৫–৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে পুনরায় অভিযান চালিয়ে মোট ৭০ কেজি গাঁজা ও বাংলা মদ উদ্ধার করা হয়। এসব মাদক নওগাঁর বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে মজুত করা হয়েছিল।
তিনি আরও বলেন, অভিযানের খবর পেয়ে কয়েকজন আসামি পালিয়ে গেছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং অভিযান আরও জোরদার করা হবে।
এদিকে অভিযানের সময় টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ তুলে বিকেলে নুনিয়াপট্টির কিছু বাসিন্দা পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেন। এ বিষয়ে পুলিশ সুপার বলেন, উদ্ধারকৃত সব মালামাল জব্দ তালিকাভুক্ত করা হয়েছে এবং আদালতের মাধ্যমে বৈধ মালামাল ফেরত দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

নওগাঁ সদর উপজেলা মুক্তিযোদ্ধাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Share the post

Share the postমির্জা তুষার আহমেদ,নওগাঁ প্রতিনিধি:নওগাঁ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কার্যালয়ে শনিবার বীর মুক্তিযোদ্ধাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৪০০ জন মুক্তিযোদ্ধার উপস্থিতিতে অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাপানিতা ইউনিয়ন কমান্ডার মুসলিম উদ্দিন এবং গীতা পাঠ করেন সন্তস কুমার। শিকারপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব […]

নওগাঁর সাংবাদিকদের দেখে মাইকে ঘোষণা দিয়ে তেল দেওয়া বন্ধ করলেন সুমন ফিলিংস 

Share the post

Share the postনওগাঁ প্রতিনিধি:নওগাঁ জেলা প্রশাসনের নির্দেশনা অমান্য করে জ্বালানি তেল বিক্রিতে চরম স্বেচ্ছাচারিতা ও সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে নওগাঁ সদরস্থ ‘সুমন ফিলিং স্টেশন’ কর্তৃপক্ষের বিরুদ্ধে। শনিবার (১৮ এপ্রিল) সকালে পাম্পে সাংবাদিকের উপস্থিতিতে মাইকিং করে তেল বিক্রি বন্ধ করে দিয়ে সাধারণ গ্রাহকদের খেপিয়ে তোলার মাধ্যমে এক ভয়াবহ ‘মব’ বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায় […]