রায়পুরে মোবাইল কোর্টের অভিযান:অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে ৮০ হাজার টাকা জরিমানা
আব্দুল্লাহ আল মামুন,লক্ষীপুর (রায়পুর) প্রতিনিধি: লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৮নং ওয়ার্ড এর মিয়ারহাটের দক্ষিণে মোল্লাকান্দির পশ্চিমে নদীর পাড় সংলগ্ন এলাকা থেকে মাটি কাটার অপরাধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
২১/১২/২০২৫ রোজ রবিবার সকালে মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ৮০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করে এবং তা আদায় করা হয়।
তথ্য সূত্রে জানা যায়,মোবাইল কোর্ট অভিযানটি পরিচালনা করেন নিগার সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং সহযোগিতা করেন রায়পুর থানা, ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন পরিষদ ও গ্রাম পুলিশের সদস্যবৃন্দ।
সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা রায়পুরে যোগ দিয়েই একের পর এক অপরাধ মূলক কাজে অভিযান পরিচালনা করে বেশ সুনাম কুড়িয়েছেন।
এদিকে জনস্বার্থে উপজেলা প্রশাসন কর্তৃক এ ধরণের অভিযান সবসময় অব্যাহত থাকবে বলে জানিয়েছেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার ।

