নওগাঁয় ভুয়া পুলিশ সেজে ডাকাতি: আন্তঃজেলা দুই ডাকাত গ্রেফতার

Share the post
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুর মহাসড়কে পুলিশের পোশাক (রিফ্লেক্টিং ভেস্ট) ও লেজার লাইট ব্যবহার করে অটোরিকশায় ডাকাতির ঘটনায় জড়িত দুই ডাকাতকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)পুলিশ। ঢাকা, গাজীপুর ও ময়মনসিংহে ধারাবাহিক অভিযান চালিয়ে গত ১১ জুলাই রাতে গাজীপুর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— বগুড়ার বড় বেলাইল গ্রামের খোকন চন্দ্র (৩৩) এবং গাজীপুরের কোনাবাড়ী আমবাগ এলাকার শুভ (২৮)।
পুলিশ জানায়, গত ২৯ এপ্রিল ভোর রাতে মহাদেবপুর-নওহাটা সড়কে পুলিশের রিফ্লেক্টিং ভেস্ট পরিহিত একদল ডাকাত লেজার লাইটের সিগন্যাল দিয়ে একটি অটোরিকশা থামায়। এরপর চালক ও এক যাত্রীকে জোরপূর্বক প্রাইভেটকারে তুলে চোখ-হাত বেঁধে ফেলে তারা। পরে টাকা-পয়সা ও মোবাইল লুটের পর অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় এবং ভুক্তভোগীদের দিনাজপুরের ফুলবাড়ী এলাকায় ফেলে রাখা হয়।
এ ঘটনায় নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মহাদেবপুর থানায় মামলা দায়েরের পর তদন্তে নামে পুলিশ। তথ্য-প্রযুক্তির সহায়তায় প্রথমে এই চক্রের মূল হোতা আব্দুর রহমান ওরফে শাওনকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুর থেকে খোকন ও শুভকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
পুলিশের জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সত্যতা স্বীকার করেছে। এই চক্রের বাকি সদস্যদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]