মোঃ মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার উদ্যোগে জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার ফরিদপুর পৌর অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।
এছাড়া বক্তব্য রাখেন দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক
(ফরিদপুর বিভাগ) ইঞ্জিনিয়ার মারুফ শেখ, জেলা শাখার সহ-সভাপতি মাওলানা শামসুল হক, সেক্রেটারি হাফেজ মিজানুর রহমান, সালথা থানা সভাপতি হাবিবুর রহমান, ভাঙ্গা থানা সভাপতি আব্দুল হান্নান মজুমদার, জেলা শাখার সভাপতি আবু দাউদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা এবং জুলাই গণঅভ্যুত্থানসহ বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন। বক্তারা বলেন দেশে নেতৃত্বের পাশাপাশি নীতিরও পরিবর্তন প্রয়োজন। তারা ইসলামী আদর্শ ভিত্তিক রাষ্ট্র পরিচালনার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

