ধর্ষণ ভিকটিমের ছবি-পরিচয় প্রকাশে নিষেধাজ্ঞা

Share the post

যৌন নির্যাতন বা ধর্ষণের শিকার নারী ও শিশুর ছবি, নাম, পরিচয়, ঠিকানা, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্রসহ অন্যান্য পরিচয় গণমাধ্যমে প্রচার-প্রকাশ বন্ধে অবিলম্বে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাই কোর্ট।

এই নির্দেশনা বাস্তবায়নে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে তা তথ্য সচিব, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান, স্বরাষ্ট্র সচিব, ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যানকে জানাতে নির্দেশ দিয়েছেন আদালত।

মানবাধিকার সংগঠন জাস্টিস ওয়াচ ফাউন্ডেশনের পক্ষে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাই কোর্ট বেঞ্চ সোমবার রুলসহ এই আদেশ দেয়।

রিটকারী পক্ষের আইনজীবী মাহফুজুর রহমান মিলন সাংবাদিকদের বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৪ ধারা অনুযায়ী কোনো গণমাধ্যমই যৌন নির্যতন ও ধর্ষণের শিকার নারী বা শিশুর ছবি, নাম, পরিচয় এবং কোনো ধরনের ঠিকানা প্রকাশ করতে পারে না। কিন্তু হরহামেশাই দেখা যাচ্ছে তা করা হচ্ছে। সে কারণে পত্রিকায় প্রকাশিত কিছু খবর ও প্রতিবেদন যুক্ত করে রিট আবেদনটি করা হয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে আদালত ভিকটিমের ছবি, নাম, পরিচয় ও কোনো প্রকার ঠিকানা প্রচার-প্রকাশে নিষেধাজ্ঞা দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]