সাইকেল র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নারী দিবস পালন।

Share the post
করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব নারী দিবস উপলক্ষে উদ্যোক্তা চট্টগ্রাম, ইন্সপায়ার চট্টগ্রাম এবং লাইফ ফর লাইফের যৌথ উদ্যোগে নারীদের সাইকেল র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
দৈনিক আজাদীর সিনিয়র সাব-এডিটর ইয়াসমিন ইউসুফ,চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালের জয়েন্ট জেনারেল সেক্রেটারি জাবেদ আফসার চৌধুরী,যুবনেতা হেলালউদ্দিন চৌধুরী,শিল্পকলা একাডেমির যুগ্ম সাধারণ সম্পাদক হাসান জাহাঙ্গীর,
ইন্সপায়ার চট্টগ্রাম এর চেয়ারম্যান মুহাম্মদ সাজ্জাত হোসেন, উদ্যোক্তা চট্টগ্রামের এডমিন নারী নেত্রী সোনিয়া আজাদ, লাইফ ফর লাইফের চেয়ারম্যান আনিস ওয়ারেচী, ফ্যাশন ফর লাইফের সমন্বয়ক ডা. মহিউদ্দিন মাসুম,ইন্সপায়ার চট্টগ্রাম এর পরিচালক জাওয়েদ চৌধুরী, সাদ শাহরিয়ার ও রোমানা আক্তার।
বর্ণাঢ্য সাইকেল র্যালির মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন অতিথিরা। এতে নারীদের পাশাপাশি সংহতি প্রকাশ করে পুরুষেরাও অংশগ্রহন করেন। র্যালি শেষে দ্বিপান্বিতা চৌধুরীর নাচের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
মোহাম্মদ রাকিবউদ্দিনের পরিচালনায় ও হৈমন্তী আক্তারের সঞ্চালনায় নারী দিবসের কবিতা আবৃত্তি করেন প্রমা আবৃত্তি সংগঠনের রোমেনা আফাজ রুমি, মৌসুমী চক্রবর্তী, জাইমা ওয়াসির শশী। এছাড়াও মনোটোনাস আবৃত্তি সংগঠনের সাদ হাসান,স্বদেশ আবৃত্তি সংগঠনের নুরসাত জাহান পুস্প,
ত্রিতরঙ্গের দীপা শীল,কন্ঠনীড়ের দীপান্বিতা চৌধুরী ও এন্জেলা একটি করে আবৃত্তি করেন।
এছাড়াও নাচ পরিবেশনা করে সুরাঙ্গণ বিদ্যাপীঠ নৃত্য একাডেমির সৌরভী দাশ তিথি,নুসরাত মাশরাফি নূর,অনিন্দিতা দাশ পূজা,পূর্ণতা দে। আরফাত মেজবাহ রাকীবের কোরিওগ্রাফিতে ময়ুরাক্ষীর পোশাকে পোষাক প্রদর্শন করে উইন্ডোজ মাল্টিমিডিয়া গ্রুমিং ইন্সটিটিউট।
অনুষ্ঠানে অতিথি ইয়াসমিন ইউসুফ বলেন, নারীরা এগিয়েছে অনেক দূর। তবুও কুসংস্কার ও কোন কোন ক্ষেত্রে সামাজিক প্রতিবন্ধকতা তাদের সমতার ক্ষেত্রে অন্তরায়। নারীদের পাশাপাশি পুরুষদের ভূমিকাও এজন্য জরুরী।
ইন্সপায়ার চট্টগ্রামের চেয়ারম্যান মুহাম্মদ সাজ্জাত হোসেন বলেন, নারীদের আত্মরক্ষা ও স্বনির্ভর করতে ইন্সপায়ার চট্টগ্রাম কাজ করছে, যা নারী নেতৃত্ব বিকাশে সহায়ক।
উদ্যোক্তা চট্টগ্রামের এডমিন সোনিয়া আজাদ বলেন, নারীদের পিছিয়ে পড়ার জন্য যে সমস্ত অনুঘটক দায়ী তার মধ্যে অন্যতম ছিল নারী শিক্ষা অপ্রতুলতা। কিন্তু বর্তমান সরকারের সাহসী উদ্যোগ ও নারীদের অবৈতনিক শিক্ষা কার্যক্রমের কারণে তা লোপ পেয়েছে৷ এখন নারীরা সাবলম্বী।
লাইফ ফর লাইফ এর চেয়ারম্যান আনিস ওয়ারেচী বলেন, নারী দিবস আসলেই নারীদের সম্মান দেখালে হবে না। আমাদের নিত্য দিনে চলার পথে নারীর প্রতি সম্মান দেখাতে হবে। জননেত্রী শেখ হাসিনার সোনার বাংলা বিনির্মানে আমাদের সবার সম্মিলিত হতে হবে।
নারী প্রতি বিদ্বেষ নায় ভালবাসায় হোক আগামীর দিগন্ত।
লাইফ ফর লাইফের সমন্বয়ক ডা. মহিউদ্দিন মাসুম তার বক্তব্যে জানান, নারী পুরুষ সমতার জন্য যে সচেতনতা দরকার তা কেবলমাত্র সুযোগ বৃদ্ধির মাধ্যমেই সম্ভব। সুযোগের সমতা এখন সময়ের দাবী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]