দলীয় কোন্দলে ছাত্রলীগ নেতা খুন

Share the post

চট্টগ্রামে প্রতিপক্ষের হামলায় ইমন রনি নামের এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। রোববার রাতে নগরের বায়েজীদ বোস্তামি থানার আরেফিন নগর এলাকায় এই ঘটনা ঘটে।জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে রনি নিহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আরেফিন নগর এলাকায় চা-দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন ইমনসহ তার বন্ধুরা। ৩০ থেকে ৪০ জনের একটি দল অতর্কিত তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে ইমনকে ছুরিকাঘাত করে পালিয়ে যান হামলাকারীরা। গুরুতর আহত অবস্থায় ইমনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ইমন চট্টগ্রাম বায়েজীদ বোস্তামি থানা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য। পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগ নেতা মো. আশরাফের অনুসারী হিসেবে পরিচিত তিনি।

ঘটনার জন্য চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক এক ছাত্রলীগ নেতার অনুসারীদের দায়ী করেছে তার স্বজনেরা।

নগর পুলিশের উপকমিশনার (উত্তর) বিজয় বসাক সংবাদমাধ্যমকে জানান, এলাকায় আধিপত্য বিস্তারের জেরে ঘটনাটি ঘটেছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]