মাধবপুরে জলাতংক নির্মূলে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে

Share the post

মোঃ জাকির হোসেন ,হবিগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ থেকে জলাতংক নির্মূলের লক্ষ্যে হবিগঞ্জ জেলায় ব্যাপকহারে কুকুর কে টিকাদান কার্যক্রম ২০২১ মাধবপুর উপজেলায় অবহিতকরণ সভা অনুষ্টিত হয়েছে। সোমবার (৮ মার্চ) সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য বিভাগের হল রুমে সভা অনুষ্টিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইশতিয়াক আল মামুন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিলন মিয়া, ডাঃ নাদিরুজ্জামান, ডাঃ মজিবুর রহমান ও প্রোগ্রাম সুপার ভাইজার মোঃ শরীফুল ইসলাম সহ অনেকেই। সভায় বক্তারা বলেন, আগামী ১১ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত মাধবপুরে ২৭ টি টিম কাজ করবে।জলাতংক রোগটি মূলত কুকুরের কামড় বা আচঁড়ের মাধ্যমে ছড়ায়।

এছাড়াও বিড়াল ,শিয়াল ,বেজী ,বানরের কামড় বা আঁচড়ের মাধ্যমেও এ রোগ হতে পারে। এ রোগে মৃত্যুর হার শতভাগ। পৃথিবীতে কোথাও না কোথাও প্রতি ১০ (দশ) মিনিটে একজন এবং প্রতি বছরে প্রায় ৫৯ হাজার মানুষ জলাতংক রোগে মারা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]