গাজীপুরে গৃহবধূর পাঁচ টুকরা মরদেহ উদ্ধার

Share the post

গাজীপুরে এক গৃহবধূর পাঁচ টুকরা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে সদর উপজেলার মনিপুরের তিনটি জায়গা থেকে খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের কচিরগাতি গ্রামের রেহানা আক্তার ও জুয়েল দু’বছর আগে বিয়ে করেন। পরে গাজীপুরের মনিপুর এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন তারা। বাড়ির পাশেই পোশাক কারখানায় চাকরি করতেন রেহেনা। আর চাকরি হারিয়ে কাপড়ের ব্যবসা করতেন জুয়েল।

বৃহস্পতিবার রাতে পারিবারিক কলহের জেরে তাদের বাক-বিতণ্ডা হয় বলে জানায় প্রতিবেশীরা। আজ রেহানার খণ্ডিত মরদেহ উদ্ধার হয়।এ ঘটনায় নিহতের স্বামী জুয়েল আহমেদকে আটক করেছে পুলিশ। কলহের জেরেই এই হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]