ত্রাণের সরকারি আড়াই টন চাল উদ্ধার করা হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আগড়বাড়ি গ্রামের আট নম্বর ইউপি সদস্য জেলা মেম্বর ফোরামের সভাপতি মনির হোসেন বাড়ি থেকে

Share the post

নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠিতে একটি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের বাড়ি থেকে ত্রাণের সরকারি আড়াই (২৫শ কেজি) টন চাল উদ্ধার করেছে জেলা প্রশাসন। ৫ এপ্রিল সদর উপজেলার বাসন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আগড়বাড়ি গ্রামের আট নম্বর ইউপি সদস্য জেলা মেম্বর ফোরামের সভাপতি মনির হোসেন বাড়ি থেকে এ চাল উদ্ধার হয়। ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি আহমেদ হাসান জানান, গোপন খবর পেয়ে ইউপি সদস্য মনিরের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ত্রাণের সরকারি ২৫শ কেজি চাল উদ্ধার হয়। উদ্ধার হওয়া চাল সরকারি বস্তা খুলে অন্য বস্তায় রাখা হয়েছিল। তবে ত্রাণের সরকারি ওই বস্তাগুলো একই স্থান থেকে উদ্ধার করা হয়েছে। চাল উদ্ধারের সময় ইউপি সদস্য বাড়িতে ছিলেন না। এ ঘটনায় চাল উদ্ধারের আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান জেলা প্রশাসনের এ কর্মকর্তা। এ ব্যাপারে বাসন্ডা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও আগড়বাড়ি গ্রামের আট নম্বর ইউপি সদস্য মনির হোসেন বলেন, সরকারি খাদ্য গুদাম থেকে এ চাল ছাড়ানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

গৌরনদীতে উত্তেজনা: ছিনতাই মামলায় ছাত্রদল নেতা পারভেজসহ চারজনকে আসামি করায় তোলপাড়

Share the post

Share the postমো: সাইফুল ইসলাম সজিব, বরিশাল প্রতিনিধি: গৌরনদী উপজেলায় রাজনৈতিক অঙ্গনে আবারও তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে—গৌরনদী উপজেলা মহিলা দলের নেত্রী তাসলিমা আক্তার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদলের নেতাদের বিরুদ্ধে মিথ্যা ছিনতাই মামলা দায়ের করেছেন। জানা গেছে, মামলায় আসামি করা হয়েছে— ইমরান খান, সহ-সভাপতি, বরিশাল জেলা ছাত্রদল রাজিব খান, যুগ্ম আহ্বায়ক, গৌরনদী উপজেলা ছাত্রদল ইত্তেসাম […]

ঝালকাঠির রাজাপুরে পুকুর পাড়ের কাঁচা ঘাস খেয়ে মারা গেল খামারির ৬টি গরু

Share the post

Share the postমো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে পুকুর পাড়ের কাঁচা ঘাস খেয়ে একটি খামারের ৬টি গাভি গরুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আঙ্গারিয়া গ্রামের মো. নজরুল ইসলাম (৫৬) খামারে এ ঘটনা ঘটে। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা হবে বলে জানান গরুর মালিক। এ ছাড়া খামারটির আরও […]