তরুণী অপহরণে নোয়াখালী গিয়ে চট্টগ্রামের ৫ যুবকের পেটে জেলের ভাত

Share the post

১৪ বছরের এক তরুণীকে নোয়াখালীর সুবর্ণচর থেকে অপহরণ করতে গিয়েছিলেন চট্টগ্রামের পাঁচ যুবক। কিন্তু বিধি বাম! অপহরণ চেষ্টার অভিযোগে উল্টো তাদের গ্রেপ্তার করেছে চরজব্বর থানা পুলিশ।

শনিবার (২৬ ডিসেম্বর) পাঁচ যুবককেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নোয়াখালীতে গ্রেপ্তার চট্টগ্রামের এই পাঁচ যুবক হলেন— সাগর দাস (২৩), নুর মোহাম্মদ হাসান রায়হান (২৪), আজিজুল হক (২২), জিতু বড়ুয়া এবং মীর মোশাররফ হোসেন সৌরভ (২১)।

থানায় দায়ের হওয়া এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকাল তিনটার দিকে সাগর দাসের নেতৃত্বে ৫ যুবক চট্টগ্রাম থেকে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নে বাড়ির সামনে থেকে এক তরুণীকে জোরপূর্বক টানাহেঁচড়া করে মাইক্রোবাসে উঠিয়ে নেয়ার চেষ্টা করে।

এ সময় তরুণীর চিৎকারে আশপাশের লোকজন তাদের আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে ওই ৫ যুবককে আটক করে।

তবে গ্রেপ্তার যুবকদের দাবি, ওই তরুণীর সঙ্গে আটক সাগর দাসের প্রেমের সম্পর্ক রয়েছে। সেই সূত্রে তারা নোয়াখালীতে গিয়েছেন।

এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর মা চরজব্বর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]