চট্টগ্রামে শনাক্ত বেড়ে দেড়শ পার, আরও ১ মৃত্যু

Share the post

আগেরদিন চট্টগ্রামে করোনা শনাক্ত যেমন কমতি ছিল তেমনি কোন প্রাণহানিও ছিল না। কিন্তু ২৪ ঘণ্টার ব্যবধানে শনাক্ত বেড়ে গিয়ে দাঁড়ায় ১৫৪ জনে। একই সময়ে নগরে আরও একজনের মৃত্যু হয়েছে করোনায়।

এই নিয়ে চট্টগ্রামে মোট করোনা শনাক্ত রোগী এখন ২৯ হাজার ৮৭৯ জন। এদের মধ্যে ২৩ হাজার ৮০ জন নগরের ও ৬ হাজার ৭৯৯ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৩৫৫ জন, যাদের ২৫৪ জন নগরের এবং ১০১ জন উপজেলার।

রোববার (২৮ ডিসেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।

তিনি গত ২৪ ঘণ্টার পরিসংখ্যান তুলে ধরে জানান, ‘২৪ ঘণ্টায় চট্টগ্রামের সরকারি-বেসরকারি আটটি এবং কক্সবাজারের একটি ল্যাবে এক হাজার ৫৯৪ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১৫৪ জনের দেহে। এদের মধ্যে ১৩৯ জন নগরের এবং ১৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগরে করোনায় এক জনের মৃত্যু হয়েছে।’

সিভিল সার্জনের তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের প্রধান করোনা পরীক্ষাগার ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)-তে বিদেশগামীদের বাধ্যতামূলক করানো টেস্টসহ ৮০০ জনের নমুনা পরীক্ষা করানো হয়। তাতে করোনা শনাক্ত হয় ৩০ জনের দেহে।

চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৫৮ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে গত ২৪ ঘণ্টায় ২৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে করোনা শনাক্ত হয় ৮ জনের দেহে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে করোনা শনাক্ত হয়েছেন ৩২ জন।

নগরের বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১০৭ জনের নমুনা পরীক্ষা করানো হয়। তাতে করোনা শনাক্ত হয় দিনের সর্বোচ্চ ৩১ জনের শরীরে।

চট্টগ্রামের আরেকটি বেসরকারি করোনা পরীক্ষাগার শেভরণ ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৮৩ জনের নমুনা পরীক্ষা করে ২৬ জনের দেহে করোনা পজিটিভ পাওয়া গেছে।

চট্টগ্রামে বেসরকারি পর্যায়ে সর্বশেষ যুক্ত হওয়া করোনার আরেকটি পরীক্ষাগার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২৪ ঘণ্টায় ৩১ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের দেহে করোনা পজিটিভ পাওয়া যায়।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৮৫ জনের নমুনা পরীক্ষা করা হলেও সেগুলোতে নেগেটিভ আসে।

অন্যদিকে, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল রিজিওন্যাল টিউবারকুলোসিস র‌্যাফারেল ল্যাবরেটরিতেও (আরটিআরএল) ২৪ ঘণ্টায় ৩২ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের করোনা শনাক্ত হয়।

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ১৫ জনের ব্যাপারে বিস্তারিত তথ্য সিভিল সার্জনের দেয়া রিপোর্টে ছিল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]