ট্রেনে শতভাগ যাত্রী পরিবহন শুরু

Share the post

নিউজ ডেস্ক: শুরু হয়েছে ট্রেনের শতভাগ যাত্রী পরিবহন। এক আসন নয়, যাত্রী বসছে পাশাপাশি। আগের নিয়মেই ৫০ ভাগ টিকিট কাউন্টারে ও ৫০ ভাগ টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। জোর দেয়া হচ্ছে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে করোনাকালীন সব নিয়ম প্রত্যাহার করে আগের নিয়মে ফিরেছে রেলওয়ে। আগে প্রতিটি ট্রেনের মোট আসনের অর্ধেক বিক্রি হতো, যার পুরোটাই অনলাইনে। বুধবার থেকে শুরু হয়েছে পাশাপাশি আসনে যাত্রা।

এক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ জানিয়েছে যাত্রীরা। স্টেশনে মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। যাত্রীদের হ্যান্ড স্যানিটাইজার দেয়ার পাশাপাশি জীবানুমুক্ত করা হচ্ছে প্রতিটি ট্রেন।

কমলাপুর রেলস্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার জানিয়েছেন, যেহেতু এখন আর সামাজিক দূরত্ব মানা হচ্ছে না তাই স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে জোর দিচ্ছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রোটারী ফুটবল ফেস্ট ২০২৫ চ্যাম্পিয়ন রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি, চট্টগ্রাম রোটারী ফুটবল ফেস্ট ২৫ গত ১৯ সেপ্টেম্বর পতেঙ্গার এস. বি. স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে, এতে চট্টগ্রাম অঞ্চলের ১০ টি রোটারী ক্লাব অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো রোটারি ক্লাব অব চিটাগাং পিস, রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউন, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা, রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিম, রোটারি ক্লাব অব […]

ডিবিএইচ-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি আজ ১৪ই সেপ্টেম্বর  ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮ম সভা প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ এবং ড. জুবায়ের মুহাম্মাদ এহসানুল হক সিএসএএ। সভায় ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী […]