টিকা নিলেও স্বাস্থ্যবিধি না মানাই বাড়ছে সংক্রমণ

Share the post

সারা দেশে করোনা সংক্রমণ বেড়েই চলছে। অসচেতনতা এবং টিকা নিলেও স্বাস্থ্যবিধি না মানায় আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে মনে করছেন চিকিৎসকরা। হঠাৎ আক্রান্ত বেড়ে যাওয়ায় সবাইকে মাস্ক পরাসহ নিয়ম মেনে চলার তাগিদ দিয়েছে স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন। করোনা আক্রান্তদের চিকিৎসায় প্রস্তুত রাখা হয়েছে হাসপাতালগুলো।

প্রতিদিনই বাড়ছে করোনা রোগীর সংখ্যা। এ বছর জানুয়ারিতে মাগুরায় করোনা শনাক্ত রোগী ছিল ১৩। আর ফেব্রুয়ারিতে শনাক্ত হয় ৪ জন। আর চলতি মার্চ মাসের ১৫ দিনেই ৮ জন শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৫ মার্চ শনাক্ত হয় ৬ জন।

নরসিংদীতে গত ১৫ দিনেই আক্রান্ত হয়েছেন ৬৫ জন। এর আগে ফেব্রুয়ারিতে ৩৬ এবং জানুয়ারিতে ৩২ জনের শরীরে করোনা শনাক্ত হয়। সংক্রমণ রোধে টিকাগ্রহণের পাশাপাশি মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব নিশ্চিত করা ও সচেতনতার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য বিভাগ।

দীর্ঘ এক মাস করোনা শূন্য থাকার পর শরীয়তপুরে আবারও সংক্রমণ শুরু হয়েছে। গত এক সপ্তাহে জেলায় অন্তত ৫ জনের দেহে মিলেছে ভাইরাস। করোনা বৃদ্ধির কারণ হিসেবে মাস্ক ব্যবহার না করা ও অসচেতনতাই দায়ি করছে প্রশাসন।

করোনা বাড়ছে যশোর, ফরিদপুর, বাগেরহাট, রাজবাড়ী, মেহেরপুর, গাইবান্ধা, টাঙ্গাইল, সুনামগঞ্জ, লক্ষ্মীপুর, পিরোজপুর, হবিগঞ্জ, নীলফামারীসহ দেশের প্রায় সব জেলায়। সভা-সমাবেশ, ওরসসহ নানা উৎসব-অনুষ্ঠানের আয়োজন বেড়েছে। এছাড়া মানুষের ভিড় বেড়েছে বাজার, রাস্তাঘাট, শপিংমলে।

সংক্রমণের হার কমাতে নমুনা সংগ্রহ ও চিকিৎসা সেবা বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।তবে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনে কঠোর ব্যবস্থার কথা বলছে প্রশাসন।এ পরিস্থিতিতে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে ভ্রাম্যমান আদালতের অভিযান জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]