গাইবান্ধায় ই-ট্রাফিক প্রসিকিউশন এ্যান্ড ফাইন পেমেন্ট সিস্টেমের উদ্বোধন

Share the post

নুর আলম আজাদ ॥ গাইবান্ধায়: ই-ট্রাফিক প্রসিকিউশন এ্যান্ড ফাইন পেমেন্ট সিস্টেমের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার দুপুরে গাইবান্ধায় জেলা ট্রাফিক বক্স চত্ত্‌বরে জেলা পুলিশ এর আয়োজনে ই-ট্রাফিক প্রসিকিউশন এ্যান্ড ফাইন পেমেন্ট সিস্টেমের উদ্বোধন উদ্বোধন করেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্রাচাজ। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রাহাদ গাওহারী, ট্রাফিক পুলিশের অফিসার ইনচাজ নুর হোসেন, সদর থানার অফিসার ইনচাজ মাহফুজুর রহমানসহ ট্রাফিক পুলিশের সদস্যবৃন্দ।

উদ্বোধনী বক্তব্যে রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য বলেন, আমাদের উদ্দেশ্য জরিমানা নয়, ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর মাধ্যমে শহরের শৃঙ্খলা রক্ষা করা। গ্রাহকদের সকল আইনী জটিলতা দুর করে ট্রাফিক সেবার মানকে আধুনিক করতে আমাদের এই কাযক্রম।তিনি সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহবান জানান। তিনি দায়িত্বরত সকল ট্রাফিক পুলিশকে বলেন, কোনভাবে গ্রাহকরা যেন হয়রানীর স্বীকার না হোন। কোন নিয়ম বহিভুত কাজ না করার নিদেশও দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]