টাঙ্গাইল যৌনপল্লী বন্ধ ঘোষণা

Share the post

নিউজ চ্যানেল২১ ডেস্ক: করোনাভাইরাস আতঙ্কে টাঙ্গাইল যৌনপল্লী বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। করোনাভাইরাস আতঙ্কে দেশের দ্বিতীয় বৃহত্তম পতিতালয় টাঙ্গাইলের যৌনপল্লী শুক্রবার (২০শে মার্চ) রাত সাতটা থেকে ৩১শে মার্চ পর্যন্ত বন্ধের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।শুক্রবার রাতে শহরের কান্দাপাড়ার এ যৌনপল্লীতে প্রশাসনের পক্ষ থেকে ৩০ কেজির ৫০০ বস্তা চাউল বিতরণের সময় এ নির্দেশ দেয়া হয়। প্রশাসনের দেয়া নির্দেশনায় বলা হয়, ৩১শে মার্চের মধ্যে কোনো যৌনকর্মী বাইরে যেতে বা কোনও খন্দের অথবা বাইরের কেউ যৌনপল্লীতে প্রবেশ করতে পারবে না। কেউ এই নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়। আর এই সময়ে যৌনকর্মীদের খাওয়া-দাওয়াসহ যাবতীয় খরচ সরকার বহন করবে। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শহীদ উল্লাহসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রোটারী ফুটবল ফেস্ট ২০২৫ চ্যাম্পিয়ন রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি, চট্টগ্রাম রোটারী ফুটবল ফেস্ট ২৫ গত ১৯ সেপ্টেম্বর পতেঙ্গার এস. বি. স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে, এতে চট্টগ্রাম অঞ্চলের ১০ টি রোটারী ক্লাব অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো রোটারি ক্লাব অব চিটাগাং পিস, রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউন, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা, রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিম, রোটারি ক্লাব অব […]

খুলনায় আবাসিক হোটেল থেকে ৯ জন আটক।

Share the post

Share the postআব্দুর রাজ্জাক রাজুঃ স্টাফ রিপোর্টারঃখুলনা সদর থানায় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৯জন কে আটক করেছে পুলিশ গতকাল সকাল ১০ঘটিকায় আবাসিক হোটেল আরাফাত ইন্টারন্যাশনালে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১) খাদিজা পারভীন(৩৬) পিতা মৃত আঃ আজিজ সাং জাব্দিপুর থানা খানজাহান আলী,২) সুলতানা আক্তার (১৯) পিতা আবুল কালাম সাং রামনগর থানা রপসা […]