চট্টগ্রামে ‘মিস হ্যামার স্ট্রেংথ’ সুন্দরী প্রতিযোগিতার বিজয়ী মুনার আত্মহত্যা

Share the post

নিজস্ব প্রতিবেদক :
আত্মহত্যা করলেন চট্টগ্রামের সুন্দরী প্রতিযোগিতা ‘মিস হ্যামার স্ট্রেংথ’ বিজয়ী মানজুমা পারভীন মুনা। বৃহস্পতিব রাতে নগরীর কোতোয়ালী থানা এলাকায় নিজ বাসভবনে ওড়না পেছিয়ে রহস্যজনকভাবে আত্মহত্যা করেন এই মডেল। পুলিশ তার লাশ উদ্ধার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার উপ-পরিদর্শক এস আই সঞ্জয় পাল। ঘটনায় আজ (২০ মার্চ) মুনার বাবা এডভোটেক সালেহ আহম্মদ কোতোয়ালী থানা একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

গত ২০১৮ সালে নগরীর পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউ’র মেজবান হলে দ্বিতীয়বারের মতো আয়োজিত সুন্দরী প্রতিযোগিতা মিস হ্যামার স্ট্রেংথ খেতাব অর্জন করেছিল মডেল মুনা। প্রতিযোগিতায় বিচারক ছিলেন চলচিত্র অভিনেতা ফেরদৌস আহাম্মেদ, তারিক আনাম খান, বডি বিল্ডার ও সাবেক মিস্টার বাংলাদেশ এম রফিকুল ইসলাম সহ খ্যাতনামা তারকা অতিথিবৃন্দ।

কোতোয়ালী থানার উপ-পরিদর্শক এস আই সঞ্জয় পাল দৈনিক সাঙ্গুকে বলেন, গতকাল রাতে নিজঘরে মানজুমা পারভীন মুনা নামে এক নারী আত্মহত্যা করেছেন। তার বাবার দায়েরকৃত মামলার মাধ্যমে পুলিশ আত্মহত্যা রহস্য উন্মোচনের চেষ্টা করছে। ২০১৮ সালে হোটেল রেডিসন ব্লু বে ভিউ’তে  মিস হ্যামার স্ট্রেংথ সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী মুনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]