টঙ্গীতে র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে শীর্ষ মাদক ব্যবসায়ী রোকন নিহত

Share the post

আব্দুল আহাদ (গাজীপুর প্রতিনিধি) :গাজীপুরের টঙ্গীতে হাজী মাজার বস্তি এলাকায় র‍্যাব-১ সঙ্গে বন্দুকযুদ্ধে অস্ত্রধারী শীর্ষ মাদক ব্যবসায়ী রোকন মিয়া (৩২) নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩১ মে) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রোকন গাজীপুর জেলার পুবাইল বিন্দান এলাকার তোতা মিয়ার ছেলে ।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর মাজার বস্তি এলাকায় অভিযান পরিচালনার সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি ছুড়ে। র‍্যাবের গোলাগুলিতে শীর্ষ মাদক ব্যবসায়ী রোকন মিয়া ঘটনাস্থলে নিহত হয়।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]