মুরাদনগরে শিশু বলাৎকারের অভিযোগ

Share the post

মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে ফুটবল খেলা দেখতে গিয়ে বলাৎকারের শিকার হয়েছে ৭ বছরের এক শিশু। উপজেলার কামাল্লা ইউনিয়নের নোয়াগাঁও দক্ষিণপাড়া বিলের ধইন্চা জমির ভিতরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার (৩১ মে) রাতে নিজ বাড়ী থেকে অভিযুক্ত রানা মিয়াকে (২১) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। রানা মিয়া কামাল্লা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মোঃ আল আমিনের ছেলে। এ ব্যাপারে শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, মুরাদনগর উপজেলার কামাল্লা ইউনিয়নের নিজ বাড়ীর পাশে নোয়াগাঁও দক্ষিণপাড়া বিলে ফুটবল খেলা দেখতে যায় ৭ বছরের শিশুটি।

এসময় দুই বন্ধু রানা মিয়া ও মেহেদী হাসান শিশুটিকে ২০ টাকার লোভ দেখিয়ে খেলার মাঠের পশ্চিম দিকের একটি ধইন্চা ক্ষেতে ডেকে নিয়ে রানা ও মেহেদী বলাৎকার করে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে গত সোমবার রাতে মুরাদনগর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাদেকুর রহমান বলেন, নির্যাতনের শিকার শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত রানা মিয়াকে গ্রেফতার করা হয়। এর আগে অভিযুক্ত মেহেদী হাসানকে গ্রেফতার পূর্বক আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ভিকটিমের মেডিকেল পরীক্ষা শেষে জবানবন্দি রেকর্ড করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]