ঝালকাঠির নলছিটিতে আইসক্রিম কারখানায় অভিযান ৩০হাজার টাকা জরিমানা

Share the post

মোঃ সাগর হাওলাদার,ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে আইসক্রিম কারখানায় ভোক্তার অধিকারের অভিযানে বিভিন্ন অনিয়মে ৩০হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঝালকাঠি ভোক্তা অধিকারের সহকারি পরিচালক ইন্দ্রানী দাস সোমবার নলছিটির পৌর শহরের লঞ্চঘাট এলাকায় অবস্থিত নিউ সুপার টেষ্টি আইচবার ফ্যাক্টরীতে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিভিন্ন রংয়ের রাসায়নিক পদার্থ পাওয়া যায়। এছাড়া আইসক্রিম উৎপাদনের জন্য বিএসটিআইয়ের অনুমতির কোন লাইসেন্স ফ্যাক্টরির ছিল না। অস্বাস্থ্যকর পরিবেশেই আইসক্রিম তৈরি করে বিভিন্ন নামিদামি কোম্পানির লেভেল লাগিয়ে তা খুচরা তারা বিক্রি করতেন। মালিক রুস্তম আলী তালুকদার বলেন আমরা মাত্র একমাস আগে সৌরভ নামের একজনের কাছ থেকে ফ্যাক্টরি ক্রয় করেছি। আমাদের বিএসটিআইয়ের কাছে আবেদন করা আছে এখনো অনুমতি পাইনি তবে শীঘ্রই পাবো। এসময় ক্ষতিকর রং মিশ্রিত বিপুল পরিমান আইসক্রিম জব্দ করে তা পাশ্ববর্তী সুগন্ধা নদীতে ফেলে দেওয়া হয়েছে। অভিযানের ব্যাপারে সহকারি পরিচালক ইদ্রানী দাস বলেন তাকে জরিমানা করার পাশাপাশি অনুমতি না পাওয়া পর্যন্ত ফ্যাক্টরির সব কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে। পরিছন্ন পরিবেশে সম্পূর্ন স্বাস্থ্যসম্মত উপায়ে উৎপাদনের জন্য বলা হয়েছে এর ব্যতয় ঘটলে পরবর্তীতে তার ফ্যাক্টরি সিলগালা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]