চাঁপাইনবাবগঞ্জে সি-ভি-এ এর আয়োজনে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন

Share the post

ইয়াসিন আরাফাত, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ  বিশ্ব ভেটেরিনারি দিবস- ২০২৫ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ ভেটেরিনারি এসোসিয়েশনের (সিভিএ) আয়োজনে ফ্রি ভেটেরিনারি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ সদরের খরিতলা বাররশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ক্যাম্পেইনে প্রায় ৩০০ গরু ও ছাগলের চিকিৎসা দেওয়া হয়। পাশাপাশি কৃমিনাশক, এপিটাইজার ও রুচি বর্ধক জাতীয় ওষুধ ফ্রি বিতরণ করা হয়।

প্রোগ্রামের সার্বিক বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ভেটেরিনারি এসোসিয়েশন সহ- সভাপতি ডাঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রাণী স্বাস্থ্য সেবার মান সংরক্ষণ ও উন্নয়নে নিয়োজিত ভেটেরিনারিয়ানরা আজ বদ্ধপরিকর। আমরা আমাদের চাহিদার আলোকে প্রাণী স্বাস্থ্য সেবার মান উন্নয়নে যথেষ্ট কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে আমাদের এসোসিয়েশন এরকম ক্যাম্পেইন আয়োজনের ব্যাপারে যথেষ্ট ভূমিকা পালন করবে।

সেবা নিতে আসা সংশ্লিষ্ট এলাকার পোষাপ্রাণীর মালিকরা এ উদ্যোগকে সাধুবাদ জানান। একইসাথে ভবিষ্যতে এ ধরণের ক্যাম্পেইন নিয়মিত আয়োজনের জোর দাবি জানান তারা।

ক্যাম্পেইন চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সভাপতি ডাঃ মোঃ রাজিন বিন রেজাউল, সাধারণ সম্পাদক ডাঃ মীম ওবাইদুল্লাহ, সহ-সভাপতি ডাঃ আব্দুল্লাহ আল মামুন, সহসাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রক্সি, ডাঃ মাহমুদুল হাসান, ডাঃ নিয়ামত আলী, মোঃ মেহেদি হাসান, মোঃ সাব্বির রেজাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাঠে সংবাদকর্মীরা, গ্যালারিতে উচ্ছ্বাস—রহনপুরে সাংবাদিকদের প্রীতি ক্রিকেট

Share the post

Share the postইয়াসিন আরাফাত চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার প্রাণকেন্দ্র রহনপুরে সাংবাদিকদের সম্প্রীতির বন্ধন জোরদার করতে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) রহনপুর এ বি স্কুল মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে মুখোমুখি হয় চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক ক্রিকেট একাদশ ও নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট (এন.জি.বি) সাংবাদিক ক্রিকেট একাদশ। ম্যাচটি ছিল উৎসবমুখর ও উত্তেজনাপূর্ণ। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে […]

নারীদের ক্যান্সার সচেতনতা বাড়াতে ইউনেস্কোর ক্যাম্পেইন

Share the post

Share the postইয়াসিন আরাফাত চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশে ক্যান্সার শিক্ষা ও সচেতনতার ঘাটতি চিহ্নিত করা এবং সম্ভাব্য সমাধান বের করতে বিশেষ করে নারীদের মধ্যে বিদ্যমান সামাজিক কলঙ্ক ও নানা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করার লক্ষ্যে শুরু হয়েছে ক্যান্সার সচেতনতা কর্মসূচি। আজ সোমবার ১৫ (সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার পল্লিমঙ্গল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি-তে (DYSIN GROUP) এর আয়োজনে […]