সাভারে সাংবাদিক এর অফিস ভাংচুর, গুরত্বপূর্ণ নথি চুরি।

Share the post
মাহমুদুল ইসলাম সাগর ,সাভার : ঢাকার সাভারে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সংবাদদাতা ওমর ফারুক এর অফিসে ভাংচুর ও চুরির ঘটনা ঘটেছে। নিউজের গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ও আসবাবপত্র ভাঙচুর করে চুরির চেষ্টা করা হয়।
শুক্রবার দিবাগত রাতের অজ্ঞাত সশস্ত্র দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। পাকিজা সংলগ্ন এলাকাযর ওকে টাওয়ার এর  ২য় তলায় সাংবাদিক  অফিসের জানালা ভেঙ্গে ল্যাপটপ, প্রিন্টারসহ অন্যান্য মালামাল চুরির চেষ্টা হয়। একপর্যায়ে চোরেরা ভূমি রিপোর্ট করার প্রমাণ হিসেবে রাখা নথি,দলিল ভুয়া নামজারি ও খাজনা খারিজের ডকুমেন্টস, হার্ডডিস্ক, পেনড্রাইভসহ মূল্যবান মালামাল নিয়ে যায়। চুরির এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক ওমর ফারুক বাদী হয়ে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে সাংবাদিক ওমর ফারুক বলেন, শুক্রবার সাভার-আশুলিয়ার ভূমি অফিসের দালাল চক্র ও ওমেদারদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির তথ্য নিয়ে একটি নিউজ প্রকাশ করেন এর জের ধরেই এরকম চুরির ঘটনা ঘটেছে।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, সাংবাদিক অফিসে চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]