চরফ্যাসনে উৎসবমুখর পরিবেশে ভোট চলছে

Share the post

মোঃ সুমন পাটোয়ারী ,ভোলা জেলা প্রতিনিধি : কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চরফ্যাসন পৌরসভায় ভোট চলছে । সকাল ৮টা থেকে পৌরসভার ১৭টি কেন্দ্রে নারী ও পুরুষ ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন।
পৌরসভার ২৭হাজার ৫শত ৮১ জন ভোটারের মধ্যে নারী ভোটার ১৩হাজার ২শত ৫৯ ও ১৪হাজার ৩শত ২২জন পুরুষ ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশি রয়েছে। চরফ্যাসন পৌরসভার ৯টি ওয়ার্ডের সংরক্ষিত ৩টি ওয়ার্ড ও ৯১ টি ভোট কক্ষে চলছে ভোট দান।

পৌরসভার ৯টি ওয়ার্ডেই উৎসবমুখর পরিবেশে ভোট প্রয়োগ করছেন বলে একাধিক প্রার্থী জানান।চরফ্যাসন পৌরসভায় আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী এসএম মোরশেদ ও বিএনপি মনোনিত প্রার্থী হুমায়ুন কবির শিকদার এবং নারিকেল গাছ প্রতিকে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী রয়েছেন মীর মোহাম্মদ শরীফ। প্রার্থীদের একটাই বক্তব্য একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে মেয়র নির্বাচিত হলে পৌরসভার বাসীন্দাদের সেবায় নিজেকে আত্মনিয়োগ করবো।
এ পৌরসভায় ইভিএম পদ্ধতিতে প্রথমবার ভোট অনুষ্ঠিত হচ্ছে। ইভিএমে প্রথমবার ভোট প্রয়োগে ভোটারররা কৌতুহলী হলেও ভোটারদের মাঝে অনেক উৎসাহ দেখা গিয়েছে। ৪নং ওয়ার্ডের ভোটার মাহমুদুল হাসান জানান, প্রথমবার ইভিএম পদ্ধতিতে ভোট দিচ্ছি এবং এ ভোট জালিয়াতি করার কোনো সুযোগ নেই।

রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন বলেন, পৌরসভা নির্বাচনকে ঘিরে ১০জন ম্যাজিস্ট্রেট সহ নিরাপত্তায় র‍্যাব,পুলিশের পাশাপাশি বিজিবি ও কোস্ট গার্ড মোতায়েন রয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো সমস্যা হয়নি। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসন সর্বদা প্রস্তুত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]