কোনাবাড়িতে ৭ চোরাই মোটরসাইকেলসহ ৪ জন গ্রেপ্তার।

Share the post
আব্দুল আহাদ (গাজীপুর): গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানা পুলিশ বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে সাত চোরাই মোটরসাইকেলসহ চার জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো, ঢাকার আশুলিয়া থানার উত্তর গাজীর চট এলাকার সামু মিয়ার ছেলে দূর্জয় ওরফে সুজন (২৮), লক্ষীপুরের রায়পুর থানার মধ্য কেরুয়া এলাকার ইলয়াস ওরফে জহির আলমের ছেলে মো. হারুন অর রশিদ (৩৫), তার ভাই মো. আল আমিন (৩০) এবং নরসিংদীর রায়পুর থানার হাসনাবাদ এলাকার মো. হেলাল মিয়ার ছেলে মো. রাজীব (২০)। গাজীপুর জিএমপি কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, ২২ ফেব্রুয়ারি কোনাবাড়ি বিসিক এলাকায় একটি মোটরসাইকেল চুরির মামলার তদন্ত করতে গিয়ে গত তিনদিন অভিযান চালিয়ে থানার
উপ-পরিদর্শক মোঃ শাখাওয়াত ইমতিয়াজ চারজনকে গ্রেপ্তার করে। পরে তাদের দেয়া তথ্যমতে গাজীপুরের কাশিমপুর, কালিয়াকৈর, শ্রীপুর, ঢাকার আশুলিয়া, ময়মনসিংহের ভালুকা ও ফুলবাড়িয়া এলাকায় অভিযান চালানো হয় এবং তাদের হেফাজত থেকে সাতটি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]