চট্টগ্রাম সিটি ও চারটি সংসদীয় আসনের ভোট বিষয়ে সিদ্ধান্ত কাল

Share the post

চট্টগ্রাম সংবাদ: চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণের দিনক্ষণ নির্ধারণ এবং দেশের চারটি সংসদীয় আসনের শূন্য আসনের উপ-নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নিতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এজন্য আগামীকাল সোমবার (১ জুন) বৈঠকে বসবেন নির্বাচন কমিশনাররা। এদিন বিকাল চারটায় কমিশনের ৬৩তম এ সভা অনুষ্ঠিত হবে।



দেশের ৪টি সংসদীয় আসন শূন্য থাকায় উপনির্বাচন অনুষ্ঠানে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। বিষয়টি মাথায় রেখে সরকারি অফিস আদালত খুলে দেওয়ার পরিপ্রেক্ষিতে জরুরি এ বিষয়ে সিদ্ধান্ত নিতে করোনাকালের মধ্যে এ কমিশন সভা হতে যাচ্ছে।

ইসি উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য পাওয়া গেছে।



নোটিশে জানানো হয়েছে, এ বৈঠকে ৬টি আলোচ্যসূচি রয়েছে। এগুলো হলো প্রতিনিধিত্ব আইন, ২০১০ এর খসড়া বিল অনুমোদন, রাজনৈতিক দলের নিবন্ধন আইন প্রণয়ন, নির্বাচন কমিশন কর্তৃক প্রণীত আইন বাংলা প্রণয়ন, জাতীয় সংসদ ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর স্থগিত নির্বাচনের ওপর আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ, সংসদীয় আসনের সীমানা নির্ধারণ আইন ২০১০ এবং বিবিধ।



সংসদ সদস্যদের মৃত্যুজনিত কারণে বগুড়া-১, যশোর-৬, পাবনা-৪ ও ঢাকা-৫ সংসদীয় আসন বর্তমানে শূন্য রয়েছে। এরমধ্যে বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচনের তফসিল হলেও করোনা ভাইরাস সংক্রমণ কারণে শেষ মুহূর্তে তা স্থগিত হয়। ওই কারণে স্থগিত হয় চট্টগ্রাম সিটির ভোট। ২৯ মার্চ এর তিনটি নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল।

এরইমধ্যে পাবনা ৪ ও ঢাকা-৫ আসনের সদস্যদের মৃত্যু হওয়ায় এ দুটি আসনও শূন্য হয়েছে।



সংসদীয় আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু করোনা ভাইরাসের কারণে বগুড়া-১ ও যশোর-৬ সংসদীয় আসনে সেটা মানা সম্ভব হয়নি। তবে সংবিধানে এও বলা আছে ‘দৈব-দুর্বিপাকের কারণে’ উপনির্বাচন করার জন্য আরও ৯০ দিন পাওয়া যাবে। নির্বাচন কমিশন এখন সেই সুযোগ নিচ্ছে। এরপরও করোনার কারণে নির্বাচন করতে না পারলে রাষ্ট্রপতির কাছে যাবে ইসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]