অর্ধেক বিক্রি করার সিদ্ধান্তেও ২ ট্রেনে সিট অবিক্রিত ১৪৮টি

Share the post

চট্টগ্রাম প্রতিনিধিঃ  করোনা ভাইরাসের সংক্রমণরোধে ট্রেনের অর্ধেক টিকিট বিক্রি করার সিদ্ধান্তের পরও সুবর্ণ ও সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে সিট বিক্রি হয়নি ১৪৮টি।

রোববার (৩১মে) সকাল ৭টায় সুবর্ণ এক্সপ্রেস ও বিকেল ৫টায় সোনার বাংলা চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে ৯০৮টি সিট থাকলেও সরকারি সিদ্ধান্তে অর্ধেক টিকিট অর্থাৎ ৪৫৪টি টিকিট বিক্রি করার সিদ্ধান্ত হয়।

এরপরও ওই ট্রেনে টিকিট বিক্রি হয় ৩৮৭টি, অবিক্রিত থাকে ৬৭টি টিকিট। সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে ৫৯৪টি সিট থাকলেও একইভাবে সরকারি সিদ্ধান্তে বিক্রি করার সিদ্ধান্ত হয় ২৯৭টি টিকিট। কিন্তু এরপরও এ ট্রেনে অবিক্রিত রয়ে যায় ৮১টি টিকিট।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরী বলেন, সুবর্ণ ও সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন ঠিক সময়ে ছেড়ে গেছে। তবে দুই ট্রেনে ১৪৮টি টিকিট অবিক্রিত রয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]