চট্টগ্রামে চা দোকানিসহ ৯ জুয়াড়ি আটক

Share the post

নগরীর বায়েজিদে চায়ের দোকান থেকে নগদ টাকা ও তাসসহ ৯ জুয়ারিকে আটক করেছে পুলিশ। শনিবার মিদ্দাপাড়া রোডের আব্দুল জলিল চান মিয়ার চায়ের দোকানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে বলে জানান বায়েজিদ থানার ওসি মো. কামরুজ্জামান।

আটককৃতরা হলেন: মো. আব্দুল জলিল প্রকাশ চান মিয়া (৪০), মো. সোহেল (২৮), মো. মনির (৩৮), মো. আশরাফুল (২৬), রুবেল কুমার নাথ (৩০), মো. লিটন (৪৬), মো. হোসেন (৩৭), মো. মিন্টু (৩০) ও মো. নাছির। এসময় তাদের কাছ থেকে নগদ ৪ হাজার ১৯০ টাকার তাস উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]