এম,এ,হান্নানের নামে চট্টগ্রামে ফ্লাইওয়ার বা বৃহত্তর সড়ক নামকরণের জন্য প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান

Share the post

চট্টগ্রাম সংবাদ: এম,এ,হান্নানের নামে চট্টগ্রামে ফ্লাইওয়ার বা বৃহত্তর সড়ক নামকরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান জাতির জনক বঙ্গবন্ধুর পক্ষে প্রথম স্বাধীনতার ঘোষণা পাঠদানকারী বৃহত্তর চট্টগ্রাম জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মরহুম এমএ হান্নানের নামে চট্টগ্রামের বৃহত্তম সড়ক বা ফ্লাইওভার অথবা যেকোন স্হাপনা নামকরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বরাবরে চট্টগ্রামের জেলা প্রশাসক মোঃ মুমিনুর রহমানের সাথে গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় নিজ বাসভবনে সৌজন্য সাক্ষাত করে স্মারকলিপি প্রদান করেন এমএ হান্নান ফাউন্ডেশন এবং চ্যানেল ২১ এর চেয়ারম্যান সৈয়দ মাহফুজ হান্নান এবং চ্যানেল ২১ এর সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মশিউর রহমান।

উল্লেখ্য মরহুম জননেতা এম এ হান্নানের কবর সংস্কার করার জন্য মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি এসময় তৎক্ষনাৎ ফোনে চট্টগ্রাম জেলা প্রশাসককে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন। জেলা প্রশাসক মহোদয়ও নিজ দায়িত্বে কবরস্থান সংস্কারের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। কবর সংস্কারের জন্য নকশা এবং যাবতীয় পরিকল্পনা অতি দ্রুত জেলা প্রশাসকের নিকট হস্তান্তরের আহবান জানান এবং কবর সংস্কারের কাজ অতি দ্রুত সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একইসাথে এম,এ,হান্নানের নামে চট্টগ্রামের বৃহত্তম কোন সড়ক বা ফ্লাইওভারের নামকরণের দাবির স্মারকলিপির অনুলিপি মাননীয় প্রধানমন্ত্রী কাছে প্রেরণের প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]